,

লিপ টিপস

hot_sexy_red_lipsলাইফস্টাইল ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : মিষ্টি একটু হাসি৷ তাই দিয়েই এক লহমায় আপনি কুপোকাত করে দিতে পারেন তামাম পুরুষ মহলকে৷ তবে তার জন্য সুন্দর করতে হবে দাঁত ও ঠোঁট৷ আবার ঠোঁট আকর্ষণীয় করে তুলতে দরকার সঠিক মেকআপ ও লিপস্টিক৷ কীভাবে লাগাবেন লিপস্টিক, আর কী রং-ব্যবহার করবেন জেনে নিন৷

যত্ন: মুখমণ্ডলের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল ঠোঁট৷ যতই দামি লিপস্টক রং মিলিয়ে লাগানো হোক না কেন, ঠোঁট ফাটা থাকলে কোনওটাই ভাল লাগবে না৷ সেই কারণেই ঠোঁটের যত্ন নিন নিয়মিত৷ অলিভ অয়েলে চিনি মিশিয়ে ঠোঁটে স্ক্রাব করুন৷ এতে ফাটা চামড়া উঠে ঠোঁট নমনীয় হবে৷ রোজ রাতে মাখন অথবা মধু ঠোঁটে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন৷ এতে ঠোঁটের কালচে ভাব চলে যাবে৷ ব্র্যান্ডেড লিপ বামও ব্যবহার করতে পারেন৷ লিপস্টিক ব্যবহার করলে, নিয়ম মেনে ঠোঁট থেকে তা তুলে ফেলতে হবে৷ না হলে, কেমিক্যালের প্রভাবে ঠোঁটের ক্ষতি হতে পারে৷

অল্প মেকআপ: জন্ম সূত্রে যদি আপনি সুন্দর ঠোঁট পেয়ে থাকেন, তাহলে সেটাই ‘হাইলাইট’ করুন৷ মুখের মেকআপ কম করে ঠোঁটে উজ্জ্বল রং ব্যবহার করুন৷ এতে আপনার সুন্দর ঠোঁটই সকলের চোখে পড়বে৷

সঠিক রং নির্বাচন: গায়ের রং অনুযায়ী লিপস্টিকের রং নির্বাচন খুব জরুরি৷ ধরুন, পছন্দের নায়িকার লিপস্টিকের রং দেখে গ্যাঁটের কড়ি ভালোমতো খসিয়ে একটা ভাল লিপস্টিক কিনে ফেললেন৷ ভাবলেন, বিয়েবাড়িতে আপনাকে দেখে পুরুষেরা ফিদা হয়ে যাবে৷ কিন্তু দেখা গেল ঠিক উল্টো ঘটল৷ নিওন রং-এর লিপস্টক ফ্যাশনে ‘ইন’ হলেও, আপনার গায়ের রং যদি শ্যামবর্ণ হয়, তা হলে কিন্তু মানাবে না৷ ব্রাউন, রাস্ট কালারের রং এক্ষেত্রে ভাল মানাবে৷ উজ্জ্বল শ্যামবর্ণ যাদের তাঁরা গোলাপি, লাল, বেরি রং লাগাতে পারেন৷ যাঁরা ফর্সা তাঁদের লাল, পার্পেল, বেরি রেড ভাল যাবে৷

লিপলাইনার: সাধারণত যে রং-এর লিপস্টিক লাগাচ্ছেন তার চেয়ে কয়েক শেড চড়া রং-এর লিপলাইনার ব্যবহার করা উচিত৷ ঠোঁট বেশি চওড়া হলে একটু ভিতর দিয়ে লিপ লাইনার টানুন৷ আর বেশি পাতলা হলে বাইরে দিয়ে টানুন৷

প্রাইমার: লিপস্টক লাগানোর আগে লিপ প্রাইমার ব্যবহার করুন৷ এতে ঠোঁটের খুঁত ঢাকা পড়বে৷ লিপস্টিকের রং-ও ভাল খুলবে৷

মাঝখান থেকে পরুন: লিপস্টিক লাগান ঠোঁটের মাঝখান থেকে৷ সামান্য মুখ ফাঁক করে ঠোঁটের দু’পাশেও ভাল করে লিপস্টক লাগিয়ে নিন৷

বেশিক্ষণ রাখতে: অনেকেরই সমস্যা, কিছুক্ষণ পর থেকেই লিপস্টক হালকা হতে শুরু করে৷ সেক্ষেত্রে খুব বেশি করে লিপস্টিক লাগিয়ে টিস্যু পেপার চেপে ধরুন৷ উপর দিক থেকে পাওডার দিন৷ তারপর টিস্যু পেপার তুলে আবার লিপস্টিক লাগান৷ এতে লিপস্টক ঠোঁট থেকে সহজে উঠবে না৷

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ