,

বুড়িয়ে যাওয়া রোধে ঘৃতকুমারী!

alovera-bb20150803185510নিউজ ডেস্ক : ঘৃতকুমারী বা অ্যালোভেরা একটি বিস্ময়কর ঔষধি। এর রয়েছে নানা ঔষধিগুণ। ত্বকের নানাবিধ সমস্যায় যুগের পর যুগ ব্যবহৃত হয়ে আসছে এটি।
ঘৃতকুমারী ফণীমনসা পরিবারের একটি উদ্ভিদ এবং শুষ্ক জলবায়ুতে এটি প্রচুর জন্মায়। এতে যে ভিটামিন এবং অন্যান্য উপাদান রয়েছে তা রোগ নিরাময়ে কার্যকর ভূমিকা রাখে। বিভিন্ন গবেষণায় দেখা যায় ঘৃতকুমারীতে ভিটামিন এ, বি, সি এবং ই রয়েছে। তাছাড়া এতে রয়েছে অ্যামাইনো এসিড যা ত্বকের পুষ্টি যোগায়। কয়েকটি বিষয় ত্বকের গঠণবিন্যাসে বিরুপ প্রভাব ফেলে যেমন: সূর্যরশ্মির বিকিরণ, দূষণ, বিরূপ আবহাওয়া এবং ধুলিকণা।
ঘৃতকুমারীর নিয়মিত ব্যবহার প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে ত্বককে আকর্ষণীয় করে তোলে। বুড়িয়ে যাওয়ার লক্ষণ হলো ত্বকের বলিরেখা। নিয়মিত ঘৃতকুমারী ব্যবহার করলে বলিরেখা প্রতিরোধ করা যায়। ঘৃতকুমারীতে যে ভিটামিন সি এবং ই এর মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তা ত্বকের স্থিতিস্থাপকতা হারানো রোধ করে।
ঘৃতকুমারী একটি চমৎকার ময়েশ্চারাইজার যা নারী এবং পুরুষ উভয়ের ত্বকের জন্য ময়েশ্চারাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। এটি ত্বকের তেলতেলে ভাব দূর করে। ত্বকের শুষ্কতা রোধ করতেও এটি কার্যকরী। এতে যে কিছু অ্যামিনো এসিড রয়েছে তা ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।
ঘুতকুমারীতে রয়েছে প্রদাহরোধী গুণ। এতে অক্সিন এবং জিবারেলিন্স নামক উপাদান রয়েছে যা ত্বকের প্রদাহ দূর করতে কার্যকর ভূমিকা পালন করে। ত্বকের আঘাতপ্রাপ্ত কোষকে সারিয়ে তুলতে এটি কার্যকর। পচনরোধক হিসেবে ঘুতকুমারী চমৎকার কাজ করে। দেহের কোথাও আঘাত পেলে ঘৃতকুমারী লাগালে সেরে যায়। রোদে পোড়া, ব্রণ, শুষ্ক ত্বক ইত্যাদি সমস্যায় ঘৃতকুমারী ভাল কাজ করে। সূত্র: অনলাইন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে