সুদর্শন পুরুষরা বেশি স্বার্থপর
সুদর্শন পুরুষরা বেশি স্বার্থপর হয়। সম্প্রতি ব্রানেল ইউনিভার্সিটি অব লন্ডন পরিচালিত এক গবেষণায় এ তথ্য জানা গেছে। মনস্তত্ত্ব গবেষকরা তাদের এ গবেষণার জন্য ১২৫ জন নারী ও পুরুষকে বেছে নিয়েছিলেন। সুদর্শন ও আকর্ষণীয়তা পরিমাপে গবেষকরা থ্রিডি স্ক্যানার দিয়ে অংশগ্রহণকারীদের কোমর, কৃশতা, বুকের মাপ নির্ণয় করেছেন। এরপরই তাদের দুই ভাগে বিভক্ত করা হয়। পরে তাদের স্বার্থপরতা, অসমতা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণমূলক কিছু প্রশ্ন সরবরাহ করা হয়।
গবেষক দলের প্রধান ড. মাইকেল প্রাইস বলেন, ‘আমরা দেখতে পেয়েছি সুদর্শন পুরুষ ও নারীরা তুলনামূলকভাবে পরার্থকামী ও সমানাধিকারে বিশ্বাসী। এদের মধ্যে আবার পুরুষরা তাদের লক্ষ্য অর্জনে বেশি স্বার্থপর।’ তবে ড. প্রাইস জানিয়েছেন, কোনো কিছুই শতভাগ নির্ভুল নয়। সমাজে এমন সুদর্শন পুরুষও রয়েছেন যারা অনেক বেশি পরার্থকামী।











