বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাম্পত্য জীবনের জন্য মধুময় আঙুর

grape_100299লাইফস্টাইল ডেস্ক : প্রাচীন গ্রিকদের কাছে আঙুরের তৈরি মদ ছিল ‘দেবতার রক্ত’-এর সমতুল্য। ‘সুপার ফুড’ হিসেবে পরিচিত আঙুরে রয়েছে ভিটামিন এ, বি৬, বি, ফোলেট, পটাশিয়াম, আয়রন, সেলেনিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম।

স্বাস্থ্যের জন্য উপকারী নানা উপাদানে সমৃদ্ধ আঙুর মানুষের যৌনজীবনেও রাখে অশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই সুখী দাম্পত্য জীবন উপভোগ করতে চাইলে প্রতিদিন একমুঠো আঙুর খেতে পরামর্শ দিচ্ছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা বলছেন,আঙুর এমন একটি ফল যা খেলে মানুষের যৌনজীবন হয়ে ওঠে আনন্দময়। ওজন কমিয়ে শরীরের সৌন্দর্যকে বাড়িয়ে দেয় কয়েক গুণ। বিশেষ করে লাল রঙের আঙুর খেলে কোমর চিকন হয়। এ ছাড়া রসালো এই ফল রক্তচাপ, কোলেস্টেরল কমাতে ভূমিকা রাখে। হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায় আঙুর।

আঙুরের বিভিন্ন উপকারের কথা সবার জানা থাকলেও এই প্রথম বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, শরীরের ওজন নিয়ন্ত্রণ ও মধুময় দাম্পত্য জীবনের জন্য আঙুর একটি অসাধারণ ফল।

ব্রিটিশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের পথ্যব্যবস্থাবিদ হেলেন বন্ড বলেন, “আমরা দীর্ঘ সময় ধরে জেনে আসছি, ফলমূল ও সবজিজাতীয় খাবার শরীরের জন্য অনেক উপকারী। তবে আঙুর যে যৌনজীবনকে অনেক বেশি সুখী করে তোলে, এ কথা ভুলে গেলে চলবে না।”

আঙুরের সবচেয়ে বড় গুণ হলো– এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়। আঙুরের খোসাতে রয়েছে প্রচুর ফাইবার, যা মানুষের ইমিউন সিস্টেমকে (রোগপ্রতিরোধ ক্ষমতা) শক্তিশালী করতে সাহায্য করে। আঙুরে অনেক বেশি পরিমাণে পটাশিয়াম থাকে বলে তা শরীরের বাড়তি পানি কমিয়ে ভারসাম্য রক্ষা করতে পারে।

আঙুর বার্ধক্য প্রতিরোধীও (অ্যান্টি এজিং)। তারুণ্য ধরে রাখতে এবং রূপলাবণ্য বাড়াতে সাহায্য করে এই টক-মিষ্টি ফল।

তাই, আঙুর খান, সুন্দর থাকুন, সুখী দাম্পত্য জীবন উপভোগ করুন।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে