,

মান বাঁচানোর লড়াইয়ে বিকেলে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

BD AUঅস্ট্রেলিয়ার বিপক্ষে মান বাঁচানোর লড়াইয়ে বিকেলে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। টি- টোয়েন্টি বিশ্বকাপে সুপার রাউন্ডে একটি ম্যাচেও জয় নেই বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার। কোয়ালিফাইং রাউন্ড পার করে আসা বাংলাদেশ প্রথম রাউন্ডে মাত্র দুটি ম্যাচে জয় পায়। হেরে যায় দূর্বল হংকংয়ের বিপক্ষে। অন্যদিকে অস্ট্রেলিয়া পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। কিন্তু জর্জ বেইলির দল সেই প্রচেস্টাতেও ব্যর্থ হয়। দুই দলেরই কোনো জয় নেই। জয়ের ক্ষুধায় মগ্ন দুই দলই। তাইতো আজকের ম্যাচটি দুই দলের জন্যেই মুখ রক্ষার লড়াই। এর আগে দুটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। দুটিতেই অবশ্য জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এই নিয়ে তৃতীয় বারের মতো বিশ্বকাপে লড়বে দল দুটি। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম মুখোমুখিতে বাংলাদেশ হেরে যায় ৯ উইকেটে। সেবার আগে ব্যাটিং করে বাংলাদেশ মাত্র ১২৩ রান সংগ্রহ করে। জবাবে অ্যাডাম গিলক্রিস্টের ৪৩ হেইডেনের ৭৩ রানে সহজেই জয় নিশ্চিত হয় অসিদের।  এরপর ২০১০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া জয় পায় ২৭ রানে। আগে ব্যাটিং করে অস্ট্রেলিয়া ১৪১ রান করে। লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ১১৪ রানেই গুটিয়ে যায়। নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার আগের দিন দুই দল হোটেলে বিশ্রামে কাটিয়েছে। এদিন তাদের কোনো অনুশীলন ছিল না। তবে হোটেলে সুইমিং ও জিম করেছে তারা। এদিকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম্যাচ শেষে সন্ধ্যায় মিরপুর স্টেডিয়ামে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সেমিফাইনাল নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। ডু অর ডাই পজিশনে দাঁড়িয়ে দুই দল। যেই দল জয় পাবে সেই দলের সেমিফাইনাল নিশ্চিত। দুই দলই তিনটি করে ম্যাচ খেলেছে। একটি করে হারের পাশাপাশি দুটি ম্যাচে জয় পেয়েছে। সেমিফাইনালের দৌড়ে অঘোষিত ফাইনাল খেলবে এই দুই দল।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা