,

যশোরে স্টাফ বাস থেকে নামিয়ে দুই কিশোরীকে গণধর্ষণ

wwwযশোরে স্টাফ বাস থেকে নামিয়ে দুই কিশোরী শ্রমিককে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে জেলার মণিরামপুর উপজেলার কাশীপুর মান্দারতলা এলাকায় আকিজ জুট মিলের স্টাফ বাস থেকে নামিয়ে দুর্বৃত্তরা তাদের গণধর্ষণ করে।

পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে  ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলো- হাফিজুর রহমান (২৮), জাহাঙ্গীর হোসেন (২৬) ও রিপন হোসেন (২৫)।

স্থানীয়রা জানায়, রোববার রাতে কাজ শেষে আকিজ জুট মিলের ওই দুই কিশোরী শ্রমিক মিলের স্টাফ বাসে করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে রাত আড়াইটার দিকে বাসটি মণিরামপুরের কাশীপুর মান্দারতলা এলাকায় পৌঁছালে ১০/১২ জন দুর্বৃত্ত বাসটির গহতিরোধ করে। পরে তারা বাস থেকে ঐ দুই কিশোরীকে নামিয়ে পাশের বাগানে নিয়ে গিয়ে পালাক্রমে গণধর্ষণ করে।

মণিরামপুর থানার ওসি (তদন্ত) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই দুই কিশোরীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে রেখে ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা