,

ঠান্ডায় এসিতে বসে কি ক্ষতি করছেন জানেন না!

acস্বাস্থ্য ডেস্ক : রোগবালাই না থাকলে ঋতুগুলির মধ্যে অন্যতম শীত। তবে ঠান্ডাজনিত নানা রোগ হওয়ার জন্য শীত এমনিতেই একটি ঝুঁকিপূর্ণ ঋতু। আর শীতে শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্র বা এসি ব্যবহার করলে এই ঝুঁকি আরও বেড়ে যায়। যাঁরা শীতের সময় বেশির ভাগ সময় এসিতে থাকেন, তাঁদের স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা হয়। এটি শ্বাসতন্ত্রের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে। তাই শীতে স্বাস্থ্যঝুঁকি এড়াতে এসি বন্ধ রাখাই উচিত। চলুন জেনে নিন শীতে এসি ব্যবহারের সমস্যাগুলোর কথা।

অ্যাজমা

শীতে অ্যাজমা বা হাঁপানির সমস্যা এমনিতেই বেড়ে যায়। আর যদি কক্ষের মধ্যে সব সময় এসি চলতে থাকে, তাহলে সমস্যাটি বেড়ে যায় অনেকগুণে। বিশেষজ্ঞরা বলেন, অ্যাজমার রোগীদের শীতের সময় এসির মধ্যে না থাকাই ভালো। এই সময়ে এসির মধ্যে বেশি ধুলা এবং ময়লা জমে। আর এসি পুনরায় ছাড়ার পর ধুলা ঘরে ছড়িয়ে পড়ে। এটি শ্বাস নিতে সমস্যা তৈরি করে।

শুষ্ক ত্বক

শীত এমনিতেই ত্বককে শুষ্ক করে তোলে। শীতের সময় এসি ব্যবহার করলে ত্বকের শুষ্কতা আরো বেড়ে যায়। এসির শুষ্ক ও শীতল বাতাস ত্বককে শুষ্ক করে, পাশাপাশি ত্বকের আর্দ্রতাও নষ্ট করে।

সংক্রমণ

শীতের সময় এসি ব্যবহার করলে ঘর দূষিত হয়ে পড়ে। এই সময় ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ও ভাইরাস বেশি বৃদ্ধি পায়। এসি ব্যবহার করলে ঘরের মধ্যে এগুলোর পরিবহন বেড়ে যায়। এতে সংক্রমণ তৈরি হয়।

চুলকানি

শীতে এসি ব্যবহার করলে চুলকানির সমস্যা বেড়ে যেতে পারে। ত্বক বেশি শুষ্ক হয়ে যাওয়ার জন্য এই চুলকানি হয়।

জলের পরিমান কমে যাওয়া

শীতের সময় টানা এসির ব্যবহার শরীরে জলের পরিমান কমে যায়। জলের পরিমান কমে গেলে বড় ধরনের স্বাস্থ্যগত সমস্যা তৈরি করতে পারে। তাই এই সময় এসি এড়িয়ে যেতে পারলেই ভালো।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ