কিশোরগঞ্জে মা হত্যায় অভিযুক্ত ছেলে আশুগঞ্জে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের বাজিতপুরে মাকে জবাই করে হত্যার দায়ে অভিযুক্ত ছেলে জালাল মিয়াকে (২৬) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান,বিকেলে সোহাগপুর গ্রামের মালি বাড়িতে অভিযান চালিয়ে মা হত্যার দায়ে অভিযুক্ত ছেলে জালাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। পরে পুলিশ জালালকে বাজিতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দিলাল পুর ইউনিয়নের দরিয়া কান্দি গ্রামে নেশার টাকা না পেয়ে মা সমস্ত বানুকে (৭০)জবাই করে হত্যা করে ছেলে জালাল মিয়া। এ ঘটনার পর থেকেই জালাল পলাতক ছিলেন।











