,

ব্রাহ্মণবাড়িয়ার স্বর্নের দোকানে অস্ত্র প্রদর্শন করে ছিনতাইয়ের চেষ্টা : বিদেশী পিস্তলসহ আটক ১

downloadনিজস্ব প্রতিবেদকবুধবার দিন দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার লাখি বাজারে অস্ত্র প্রদর্শন করে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানায়, ঘটনার সাথে জড়িত সন্দেহে ১ জনকে আটক করেছে। উদ্ধার করেছে বিদেশী পিস্তুল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের লাখি বাজারের মনু মোহন স্টোর এর স্বতাধিকারী ও বণিক সমিতির সদস্য অসিত বণিক জানান, দুপুর প্রায় ২টায় ১৫ জন যুবক ৫ টি মোটর সাইকেল দিয়ে আমার দোকানের সামনে অবস্থান নেয়। তারা আমার দোকানে ঢুকে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং সিন্দুক ভাঙ্গার জন্য বারবার চেষ্টা চালায়। এসময় আত্মচিৎকারে আশ পাশের ব্যবসায়ীর তাদের ধাওয়া দিয়ে একজনকে একটি বিদেশী পিস্তলসহ আটক করে। এসময় উত্তেজিত ব্যবয়ারীরা ৩টি মোটর সাইকেল ব্যাপক ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আটককৃত নাইমকে থানায় নিয়ে যায়। তার বাড়ি শহরের কাজী পাড়ায়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুর রহমান জানান, প্রাথমিক ভাবে মনে হচ্ছে এটি ছিনতাই। তবে ঘটনটি তদন্ত করা হচ্ছে। ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা তাক্ষনিক ভাবে শহরের বিক্ষোভ করে। সন্ত্রাসীদের গ্রেফতার দাবী করে। বন্ধ রাখে শহরের লাকী বাজারের সকল দোকানপাটসব কটি স্বর্নের দোকান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ