,

‘রাষ্ট্রদ্রোহের মামলা মোকাবেলা করবেন খালেদা’

181213-11_27322-300x220মুক্তিযুদ্ধে শহীদদের বিষয়ে বেগম খালেদা জিয়ার করা মন্তব্য নিয়ে আওয়ামীপন্থি এক আইনজীবীর করা মামলা বেগম খালেদা জিয়া আইনীভাবে মোকাবেলা করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী ও সুপ্রিমকোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। আজ বুধবার দুপুরে সুপ্রিমকোর্ট বারের সভাপতির কক্ষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, এ মামলায় আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করেছে সে সমনসহ এ মামলাটি মোকাবেলা করার জন্য যা যা করা দরকার খালেদা জিয়া তাই করবেন। তিনি বলেন, সমন তার (খালেদা জিয়ার) ওপর আদালত দিয়েছে। বিএনপির চেয়ারপারসন আদালতের এ সমনের বিষয়ে জ্ঞাত আছেন। রাষ্ট্রদ্রোহ মামলা মোকাবেলা করার জন্য যা যা করা দরকার তিনি তাই করবেন। তিনি বলেন, খালেদা সমন গ্রহন করেননি, কিন্তু মামলা মোকাবেলা করবেন।

তিনি সমনের বিষয়ে অবহিত হয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতের সমন দেয়ার উদ্দেশ্য তার বিরুদ্ধে মামলা হয়েছে তা অবগত করা। সমন যে ঝুলিয়ে জারি করা হয়েছে এ বিধান কি আছে? কেউ এটি গ্রহণ করতে না চাইলে আটকে দেয়ার বিধান আছে। মাহবুব হোসেন বলেন, বেগম খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। তারাই (সরকার) এটি নিয়ে রাজনীতি করছে এ মামলায় রাষ্ট্রদ্রোহের উপাদান নেই।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা