,

আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে বর্বরোচিত হামলার প্রতিবাদে ২ দিন ব্যাপী আর্টিষ্ট ক্যাম্প শুরু

picনিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ায় এক মাদ্রাসাছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে দুই দিনব্যাপী আর্টিস্ট ক্যাম্প শুরু হয়েছে। আজ বুধবার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে এ আর্টিস্ট ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের সভাপতি ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, যারা বাংলাদেশের অগ্রগতিতে বিশ্বাস করে না তারাই ১২ জানুয়ারি উস্তাদ আলাউদ্দিন সঙ্গীতঙ্গণে হামলা চালিয়েছে। তবে ভবিষ্যতে যেন এ ধরণের সহিংসতার ঘটনা আর না ঘটে সরকার সেদিকে সজাগ দৃষ্টি রাখছে। এ সময় তিনি আশা প্রকাশ করে আরও বলেন, আমরা আশা করছি চিত্র শিল্পীরা তাদের মেধা ও মননশীলতা দিয়ে আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের ধ্বংসযজ্ঞের চিত্র ফুঁটিয়ে তুলবেন এবং তাদের সেইসব চিত্রকর্ম সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছাবে।
এর আগে দুপুর ১টার দিকে ঢাকা থেকে চিত্রশিল্পীদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে এসে পৌঁছায়। প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন বিশিষ্ট চিত্রশিল্পী আবদুল মান্নান।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি এক মাদ্রাসাছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ মাদ্রাসাছাত্র ও দুর্বৃত্তরা সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণ ও ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরের কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়সহ বেশ কিছু স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এ জাতীয় আরও খবর

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে