বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডবের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে- মোকতাদির চৌধুরী এম.পি

00005ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন, গত ১২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী নারকীয় তান্ডবের ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এম.পি আরো বলেন, ওই দিন হামলার সময় প্রশাসন নিষ্ক্রিয় ছিল। তিনি প্রশাসনের নির্লিপ্ততায় ক্ষোভ প্রকাশ করেন। মোকতাদির চৌধুরী এম.পি আরো বলেন, যারা ওইদিন সুর স¤্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণ, মুক্তিযোদ্ধা সংসদ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগার সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় হামলা করেছে তারা স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙ্গালীর সংস্কৃতির বিরোধী অশুভ শক্তি। তিনি হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। তিনি বলেন, আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান হাজী মোঃ মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঈনুর রহমান।
বক্তব্য রাখেন জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হক, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোরায়রা প্রমুখ। সভায় আইন-শৃংখলা কমিটির সভার সদস্যগন উপস্থিত ছিলেন।
পরে একই স্থানে সদর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা পারভীন

বিমানবন্দরে মানবপাচার চক্রের সহযোগী ২০ পুলিশ কর্মকর্তা

গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন

হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু

শিক্ষার্থীদের জীবন থেকে অতিরিক্ত ২ বছর বাঁচাতে কাজ করছি: শিক্ষামন্ত্রী

৩৫ হাজার কোটি টাকায় রাজবাড়ীতে হবে পদ্মা ব্যারাজ

বাউফলের নিখোঁজ ৪ স্কুলছাত্রী চার দিন পর গাজীপুর থেকে উদ্ধার

ভুল করে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হলো এক মাসের শিশুকে

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

দেশের ১০ জেলায় রাতেই হতে পারে ঝড়

হার্ট অ্যাটাকে মারা গেলেন অভিনেতা-প্রযোজক দিলীপ রাজ

যুক্তরাষ্ট্রের ফুটবলে সর্বোচ্চ আয়কারী মেসি