কসবায় ১০ কেজি গাঁজাসহ আটক ১

ffffffffffffffffনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১০ কেজি গাঁজাসহ নান্নু মিয়া (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস। মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার সাহাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নান্নু মিয়া সাহাপাড়া এলাকার মৃত হাতেম আলীর ছেলে।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের একটি দল কসবা উপজেলার সাহাপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ১০ কেজি গাঁজাসহ নান্নু মিয়াকে আটক করে।তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। এ ঘটনায় নান্নু মিয়ার বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির

ইসরায়েলে সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জে আইজেনকট