ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

bgb25115 (1)নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও বিজয়নগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪১ কেজি গাঁজা ও ৭১ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকালে দুই উপজেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। তবে মাদক উদ্ধারের ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি জানায়, সকাল ১০টায় জেলার কসবা উপজেলার ধজনগর সীমান্ত এলাকায় চন্ডিদার বর্ডার আউটপোস্টের (বিওপি) হাবিলদার মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া একই উপজেলার বাগানবাড়ী সীমান্ত এলাকায় সোমবার দিবাগত রাতে অভিয়ান চালিয়ে ২৪ বোতল হুইস্কি এবং কাশিরামপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আরও ২৭ বোতল হুইস্কি ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদী সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করেন সিংগারবিল সীমান্ত ফাঁড়ির বিজিবি জওয়ানরা।
১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির

ইসরায়েলে সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জে আইজেনকট