,

আখাউড়ায় মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমান আদালতে, তিন মাদকসেবির জরিমানা

download (22)নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেছেন তার পিতা। এসময় আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারান্ডাদেশ প্রদান করেন।সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব এ আদেশ প্রদান করেন। এদিকে একই আদালত মাদক সেবনের দায়ে তিন যুবককে এক হাজার টাকা করে জরিমানা করে। কারাদন্ডাদেশপ্রাপ্ত যুবক হলেন উপজেলার টানমান্দাইল গ্রামের সুহেল ভূইয়া (৩২)। জরিমানা করা হয় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মধ্যপাড়ার সঞ্জয় চক্রবর্তী (৩০), হাসনাত চৌধুরী (৩২) এবং সুমন মিয়া (৩০)।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সুহেল মাদকাসক্ত। মাদক সেবন করে সে প্রায় প্রতিদিন পরিবারে সদস্যদের উপর অত্যাচার চালাতো। সোমবার সকালেও একই কাজ করলে তার পিতা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। পরে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে। আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।
এদিকে একই আদালত মাদক সেবনের দায়ে তিন যুবককে এক হাজার টাকা করে জরিমানা করেন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার জানান, মাদক সেবনরত অবস্থায় সড়ক বাজার এলাকা থেকে রবিবার রাতে তাদের আটক করা হয়। পরে সোমবার দুপুরে তাদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। এসময় অপরাধ স্বীকার করায় আদালত তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ