,

সরাইলে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

sarail Pic(pailot) 25-01-16সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক মো. আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা। শিক্ষক গাজী আবদুল মাজিদের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন- মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, ব্যবস্থাপনা পরিষদের সদস্য সুমন পারভেজ, সৈয়দ ইসমাঈল মিয়া উজ্জল, সহকারি প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন ও সরাইল প্রেসক্লাবের অর্থ-সম্পাদক মোহাম্মদ মাহবুব খান। পরে বিকাল বাজার হাটখোলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আমান উল্লাহ মিলাদ মাহফিল পরিচালনা করেন। বিদ্যালয়ের ২০৭ জন শিক্ষার্থী সহ উপজেলার সকল শিক্ষার্থীদের নকলমুক্ত পরিবেশে ভাল পরীক্ষা ও আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করেন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা হাবিবুল্লাহ বেলালী আল ক্বাদরী।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর