ব্রাহ্মণবাড়িয়ায় ৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়া শহরে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে শহরের নয়নপুর এলাকায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডি এম রুহুল আমিন রিমনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাখরাবাদ গ্যাস ডিষ্টিবিউশন কোম্পানী। অভিযানে ৮ টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রায় একশো ফুট অবৈধ পাইপ লাইন উঠানো হয়। অবৈধ সংযোগ স্থাপনের অভিযোগে ৮ জনকে ২০ হাজার টাকা জরিমানা ও ৮টি গ্যাস রাইজার জব্দ করা হয়। এসময় বাখরাবাদ গ্যাস ডিষ্টিবিউশন কোম্পানী লিঃ ব্যবস্থাপক মোঃ মনিরুল হক, সহকারী প্রকৌশলী মোঃ সেলিম খানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডি. এম. রুহুল আমিন রিমন জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে











