ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের পাশে দাঁড়ালেন  বিজিবি

bgb-md20160123173914নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকার গরীব,অসহায় ও শীতার্তদের পাশে দাঁড়ালেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাতে ১২ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে জেলার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চারশতাধিক দুস্থ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম এসব কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণ শেষে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম বলেন, তীব্র শীতের কারণে যেসব অসহায় মানুষ কষ্টে দিনযাপন করছেন তাদের জন্যই বিজিবির এই ক্ষুদ্র প্রয়াস। শীতার্তদের একটু উষ্ণতা দিতেই বিজিবি দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে। এ সময় ১২ বিজিবি ব্যাটালিয়নের একটি প্রতিনিধি দল ও স্থানীয় সকল গনমাধ্যম কর্মিরাও উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির

ইসরায়েলে সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জে আইজেনকট