,

প্রধান বিচারপতির বক্তব্যের অপব্যাখ্যা টিকবে না : আইনমন্ত্রী

Pic-Law-Minister20160123151041আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, যেসব রাজনৈতিক দল প্রধান বিচারপতির বক্তব্যের অপব্যাখ্যা দিচ্ছেন তাদের সেই বক্তব্য ধোপে টিকবে না।শনিবার সন্ধ্যা ৭টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরের বহুতল ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।মন্ত্রী বলেন, প্রধান বিচারপতি তো বলেছেনই যে বিষয়টি সংবিধান, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রুলসে এটি নেই। এখন উনি যদি এটিকে আনতে চান তাহলে উনাকে রুলস পরিবর্তন করতে হবে।

তিনি বলেন, সর্বশেষ প্রধান বিচারপতি এটিও বলেছেন, অতীতে যে রায় দেয়া হয়েছে সেগুলো বাতিল হবে না। এটাও ঠিক যে আইনে যেহেতু ছিল না সেই রায়গুলো বাতিল হবে না এবং যেসব রাজনৈতিক দল এর অপব্যাখা দিচ্ছে তাদের অপব্যাখ্যা ধোপে টিকবে না।

স্থানীয় ব্যবসায়ী গোপাল চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব রাশেদুল কায়সার ভূঁইয়া, দিলিপ কুমার রায় প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে