বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় আদালতের নির্দেশে দুই মাস পর কবর থেকে লাশ উত্তোলন

news_img (3)ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ মৃত্যুর দুই মাস পর কবর থেক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার রফিকুল হক চৌধুরী (৬৫) এর লাশ উত্তোলন করা হয়েছে। শনিবার দুপুরে ব্রা‏হ্মণবাড়িয়া জেলা প্রসাশনের (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি.এম. রুহুল আমিন’র উপস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি দল উপজেলার উমেদপুর গ্রামের কবরস্থান থেকে ওই ব্যক্তির লাশ উত্তোলন করা হয়। জানা যায়, গত বছরের ১৬ নভেম্বর রফিকুল হক চৌধুরীর সাথে তার আপন ভাতিজা মুকুল চৌধুরীর পারিবারিক কলহের জের ধরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে রফিকুল হক চৌধুরীসহ বেশ কয়েকজন আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৩ নভেম্বর রফিকুল হক চৌধুরী মারা যান। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে ৭ ডিসেম্বর ৫জনকে আসামী করে ব্রাহ্মণবাড়িয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের আখাউড়া আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্তের জন্য দায়িত্ব পরে (টিবিআই) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ব্রাহ্মণবাড়িয়ার উপর। ওই লাশের ময়না তদন্তের জন্য নিহত ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করা হয়। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা (টিবিআই) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ব্রাহ্মণবাড়িয়ার এসআই মোবারক হোসেন বলেন, রফিকুল হক চৌধুরী মৃত্যুর পর তার লাশের ময়না তদন্ত হয়নি। রফিকুল হক চৌধুরীর লাশ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের জন্য লাশ এখন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা পারভীন

বিমানবন্দরে মানবপাচার চক্রের সহযোগী ২০ পুলিশ কর্মকর্তা

গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন

হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু

শিক্ষার্থীদের জীবন থেকে অতিরিক্ত ২ বছর বাঁচাতে কাজ করছি: শিক্ষামন্ত্রী

৩৫ হাজার কোটি টাকায় রাজবাড়ীতে হবে পদ্মা ব্যারাজ

বাউফলের নিখোঁজ ৪ স্কুলছাত্রী চার দিন পর গাজীপুর থেকে উদ্ধার

ভুল করে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হলো এক মাসের শিশুকে

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

দেশের ১০ জেলায় রাতেই হতে পারে ঝড়

হার্ট অ্যাটাকে মারা গেলেন অভিনেতা-প্রযোজক দিলীপ রাজ

যুক্তরাষ্ট্রের ফুটবলে সর্বোচ্চ আয়কারী মেসি