বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে আওয়ামী লীগ নেতা ও বীমা কর্মকর্তাকে বিবস্ত্র করে পেটানোর অভিযোগ

b baria mapব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক আওয়ামী লীগ নেতা ও বীমা কর্মকর্তাকে পিটিয়েছেন স্থানীয় সংসদ সদস্যের আত্মীয়। এ ঘটনায় তোলপাড় এলাকায়। ৫০ হাজার টাকা চাঁদার জন্য বাড়িতে ডেকে নিয়ে ওই দুজনের ওপর রাতভর নির্যাতন চালানো হয়। নির্যাতনের শিকার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ভোলাচং বাজারের ওষুধ ব্যবসায়ী সত্য রঞ্জন দাশ জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে তাকে এ কে এম কামাল উদ্দিন ফোন করে বাসায় যেতে বলেন। কী কারণে ডাকছেন জানতে চাইলে সত্য রঞ্জনকে বলা হয় আপনার সঙ্গে জরুরি আলাপ আছে। সত্য বলেন তখন আমার দোকানে সানলাইফ ইন্স্যুরেন্সের এক কর্মকর্তা বসা ছিলেন। আমি তাকে নিয়েই কামালের বাড়িতে যাই। যাওয়ার পর আমাকে নাস্তা খেতে বলা হয়। আমি প্রথমে নাস্তা খাবো না বলি। পরে নাস্তা খাই। তখন কবির নামের একজন লোক তার বাড়ি থেকে বের হয়ে আসার সময় আমিও চলে আসতে চাই, তখন কামাল আমাকে বলে পরে বের হন। এর কয়েক মিনিট পর আমি ঘর থেকে বের হই। তখনই আমার সঙ্গে থাকা বীমা কর্মকর্তা আলাউদ্দিনকে ঘরের ভেতর টেনে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে দেয়। এরপর আধঘণ্টা দরজা ধাক্কানোর পর দরজা খুলে। তখন ঘরে ঢুকে দেখতে পাই আলাউদ্দিনের শরীরে কোনো কাপড় নেই। বিবস্ত্র করে তাকে পেটানো হচ্ছে। এরপর আমাকেও মারধর করতে শুরু করে। মনির নামের একজন লোক আমাকেও পেটাতে শুরু করে। কামাল তখন আমাকে বলে ৫০ হাজার টাকা দিলেই ছেড়ে দেবো। এ সময় আমার পকেট থেকে ৭ হাজার টাকা ও ইন্স্যুরেন্স কর্মকর্তার পকেট থেকে ৬ হাজার টাকা নিয়ে যায়। আমাদের নির্যাতন করে মনির আর জালাল। কামাল বসে বসে তখন মদ খাচ্ছিল। আর বলছিল সত্য আমার বেয়াই, ওরে মারিস না। আবার হাত দিয়ে সে-ই তাদের ইশারা করে মারতে। রাতভর এভাবে চলে নির্যাতন। আর বলতে থাকে আমি এমপির বড় ভাই। সত্য বলেন, আলাউদ্দিনকে খুব বেশি মারধর করা হয়েছে। তাকে সমানে লাথি মেরেছে। সারারাত চেষ্টা করেও আমরা বের হতে পারিনি। পরদিন সকাল ৭টায় আমরা তার কব্জা থেকে মুক্তি পাই। কামাল উদ্দিন স্থানীয় সংসদ সদস্যের আপন ফুফাতো ভাই। বয়সে এমপির চেয়ে বড়। তার বিরুদ্ধে আছে আরও অনেক অভিযোগ। কামাল বলেন, আওয়ামী লীগ নেতা ও বীমা কর্মকর্তাকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন শত্রুতামূলক তার বিরুদ্ধে এসব অভিযোগ করা হচ্ছে। অন্যান্য অভিযোগও সত্য নয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, আমি ঘটনা শুনেছি। শুনার পর ফোর্স পাঠিয়েছিলাম। কিন্তু কাউকে পাওয়া যায়নি। আমরা বলেছি অভিযোগ দিতে। যদি অভিযোগ দেয় তাহলে ব্যবস্থা নেব।

সূ্এ : মানবজমিন

এ জাতীয় আরও খবর

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা পারভীন

বিমানবন্দরে মানবপাচার চক্রের সহযোগী ২০ পুলিশ কর্মকর্তা

গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন

হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু

শিক্ষার্থীদের জীবন থেকে অতিরিক্ত ২ বছর বাঁচাতে কাজ করছি: শিক্ষামন্ত্রী

৩৫ হাজার কোটি টাকায় রাজবাড়ীতে হবে পদ্মা ব্যারাজ

বাউফলের নিখোঁজ ৪ স্কুলছাত্রী চার দিন পর গাজীপুর থেকে উদ্ধার

ভুল করে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হলো এক মাসের শিশুকে

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

দেশের ১০ জেলায় রাতেই হতে পারে ঝড়

হার্ট অ্যাটাকে মারা গেলেন অভিনেতা-প্রযোজক দিলীপ রাজ

যুক্তরাষ্ট্রের ফুটবলে সর্বোচ্চ আয়কারী মেসি