,

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্র বলাৎকারের অভিযোগ

B Baria map mainনিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্র (১১) বলাৎকারের অভিযোগে ‍পাওয়া গেছে। উপজেলার উত্তর সুহিলপুর উলুমে শরীয়াহ হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক খালিদ সাইফুল্লাহের বিরুদ্ধে হেফজ বিভাগের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে সদর মডেল থানায় মামলাটি করা হয়েছে।আজ শনিবার অসুস্থ অবস্থায় ওই ছাত্রকে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। সে সদর উপজেলার বুধল গ্রামের বাসিন্দা।
ওই ছাত্রের মা অভিযোগ করেন, গত ১৮ জানুয়ারি নানাভাবে ভয়-ভীতি দেখিয়ে ওই শিক্ষক তার ছেলেকে বলাৎকার করেন। প্রথমে সে মাদ্রাসার অধ্যক্ষকে ঘটনাটি জানায়।কিন্তু অধ্যক্ষ শিশুটিকে ব্যথার ওষুধ খাইয়ে ভয় দেখিয়ে তাকে মাদ্রাসা থেকে বের হতে দেয়নি।পরে গত শুক্রবার ছাত্রটি পালিয়ে উত্তর সুহিলপুর গ্রামে তার নানার বাড়িতে এসে নানীকে বিষয়টি জানায়। এরপর আজ শনিবার থাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের শিশু ওয়ার্ডে কর্তব্যরত সেবিকা সাহিদা অাক্তার জানান, সার্জারি বিভাগের চিকিৎসক শফিকুল ইসলাম শিশুটিকে দেখেছেন। তার চিকিৎসার জন্য কমিটি গঠন করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, অভিযোগ পেয়ে মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষক খালিদ সাইফুল্লাহকে পাওয়া যায়নি। তাকে গ্রেফতারে অভিযান চলছে।এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ জয়নাল অাবেদীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে বন্ধ করে দেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর