বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রণের দাগ দূর করার উপায়

images (7)অনেক চেষ্টার পর ব্রণ দূর হলেও এর দাগ সহজে যেতে যায় না। যা মুখের সৌন্দর্য পুরোপরি নষ্ট করে ফেলে। তবে এ ক্ষেত্রে নামি-দামি ক্রিম ব্যবহার না করে টমেটো লাগাতে পারেন। কারণ টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে যা ব্রণের দাগ দূর করার পাশাপাশি ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে। কীভাবে টমেটো দিয়ে ব্রণের দাগ দূর করবেন সে সম্বন্ধে কিছু উপায়ের কথা বলা হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।

•    পেঁপে চটকে নিয়ে এর সঙ্গে টমেটোর রস মিশিয়ে পুরো মুখে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ব্রণের দাগ দূর করার পাশাপাশি মুখের কালচে ভাবও দূর করে।

•    টমেটোর রসের সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখে লাগান। এটি সপ্তাহে একদিন ব্যবহার করবেন। দেখবেন ব্রণের দাগ অনেক দ্রুত দূর হয়ে যাবে।

•    কমলার রসের সঙ্গে টমেটোর রস মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ব্রণের দাগ দূর করে এবং ত্বক উজ্জ্বল করে।

•    সমান পরিমাণে টমেটোর রস ও শসার রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। কিছুক্ষণ পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ব্রণের দাগ দূর করার পাশাপাশি রোদে পোড়া দাগও দূর করে।

•    সমান পরিমাণে লেবুর রস ও টমেটোর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ব্রণের দাগ দূর হবে এবং চেহারার বয়সের ছাপও দূর হবে।

এ জাতীয় আরও খবর

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা