,

দেশকে যারা সন্ত্রাসী ও জঙ্গী রাষ্ট্রে পরিনত করতে চাই ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা তাদেরই কাজ -নৌ-পরিবহনমন্ত্রী

Brahmanbaria Shipping Minister Pic 3আমিরজাদা চৌধুরী : নৌ-পরিবহন মন্ত্রী মোঃ শাহজাহান খান এমপি বলেছেন দেশকে যারা সন্ত্রাসী ও জঙ্গী রাষ্ট্রে পরিনত করার প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা এরই বহি প্রকাশ। মুক্তিযোদ্ধের বিরোধী শক্তি যাদের যুদ্ধাপরাধের বিচার চলছে তাদের মুক্ত করতেই এসব ঘটনা ঘটানো হচ্ছে। তিনি আরো বলেন ধর্মের নামে যারা ভন্ডামি করে,যারা মসজিদে আগুন দেয়,কোরান শরীফ,জায়নামাজ পুড়ায় তারা প্রকৃত মুসলমান হতে পারেনা। তারা মুসলমান নামের কুলাঙ্গার। এই ভন্ডামি তাদের ছাড়তে হবে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিক করে উপযুক্ত বিচারের ব্যবস্থা করা হবে। মন্ত্রী বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সুরস¤্রাট ওস্তাদ আলাউদ্দিন খা সঙ্গীতাঙ্গন, জেলা শিল্পকলা একাডেমি ও ইন্ড্রাষ্টিয়াল স্কুল পরিদর্শন শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসক ড: মুহম্মদ মোশাররফ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ,আন্তজাতিক যুদ্ধাপরাধ গনবিচার আন্দোলনের সদস্য সচিব কামাল পাশা, ইসমত কাদির গামা, রোকেয়া প্রাচী, তারেক মাহমুদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, পৌর মেয়র হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগ নেতা তাজ মোঃ ইয়াসীন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে