বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক মামলায় ক্ষোভ আওয়ামীলীগ-বিএনপিতে

aw-bn20160103125802 (1)আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক ঘটনায় দায়ের করা মামলাগুলোর মধ্যে আলোচিত হচ্ছে একটি মামলা। পুলিশ বাদী এ মামলায় ক্ষুব্দ আওয়ামীলীগ-বিএনপি দু-দলই। বিএনপি’র ৪৪ নেতাকর্মী সরাসরি আসামী হয়েছেন এ মামলায়। আর এজাহারের ধাপেধাপে আওয়ামীলীগকে টেনে আনা হয়েছে। ঘটনার সুত্রপাত আর এর সাথে আওয়ামীলীগের সংশ্লিষ্টতা ছিলো কতদূর পর্যন্ত তার বিবরন রয়েছে এ মামলায়। ঘটনাসুত্রে এজাহারে জেলার এক মন্ত্রীকে টেনে আনা হয়েছে। ঘটনার সুত্রপাতে মাদ্রাসার ছাত্র-শিক্ষকের দায় কতটুকু তারও বর্ননা রয়েছে। স্থানীয় পর্যায়ে কাওমী মাদ্রাসার শিক্ষক-ছাত্রদের সঙ্গে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিরোধের বিষয়টিও প্রকাশ পেয়েছে এখানে। সোমবার বিএনপি সাংবাদিক সম্মেলন করে এ মামলার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে ঘটনার সময় মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে ব্যবহার করা গুলি-টিয়ার সেল জায়েজ করতে তাদের মামলায় জড়ানো হয়েছে। আওয়ামীলীগেও আছে অসন্তোষ।
সাম্প্রতিক ঘটনার বিষয়ে সদর মডেল থানায় দায়ের করা প্রথম মামলা এটি। প্রথম দিনের (১১ ই জানুয়ারী সন্ধ্যা ) ঘটনার পর গভীররাতে (১২ ই জানুয়ারী, রাত ১ টা ৫ মিনিটে) সদর মডেল থানার এসআই মো: আলী আক্কাস বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়- “ ১১/০১/২০১৬ ইং তারিখ ১৮.৩০ ঘটিকার সময় ( সন্ধ্যা সাড়ে ৬ টার) কান্দিপাড়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার এক ছাত্র জেলা পরিষদ মার্কেটের বিজয় টেলিকমে মোবাইল মেরামত করার জন্যে দেয়। মোবাইল মেরামত শেষে উক্ত ছাত্র মোবাইলটি নেয়ার পর সম্পূর্ন ঠিক হয়নি মর্মে দোকান মালিক শিমরাইকান্দির সেলিম আহম্মেদের ছেলে রনি আহম্মেদকে বললে সে তাকে মোবাইল ঠিক করিয়া দিতে পারবেনা বলিয়া দোকান থেকে বাহির করিয়া দেয়। উল্লেখিত ঘটনাটি মাদ্রাসার ছাত্র কান্দিপাড়া মাদ্রাসায় আসিয়া অন্যান্য ছাত্রদের জানাইলে উক্ত মাদ্রাসার ছাত্র-শিক্ষকগন জেলা পরিষদ মার্কেটের ঐ দোকানে গিয়া দোকানে আক্রমন ও রনিকে মারধোর করে। বিষয়টি জেলা পরিষদের ব্যবসায়ী ও মাদ্রাসা কর্তৃপক্ষের মধ্যে জানাজানি হইলে উত্তেজনার সৃষ্টি হয়”। এজাহারে ঘটনা প্রবাহের বর্ননায় বলা হয়- “উল্লেখিত রনির বাবা পৌরসভার ১১ নং ওয়ার্ডের সাবেক আওয়ামীলীগ সভাপতি এবং তাহার চাচা জামাল খান জেলা পরিষদ মার্কেটের সভাপতি ও শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক হওয়ার সুবাধে ছাত্রলীগ,আওয়ামীলীগসহ এর অংগসংগঠনের নেতাকর্মী ও ব্যবসায়ীগন টিএরোড এলাকায় এবং জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্র ও শিক্ষকগন কান্দিপাড়া মোড়ে অবস্থান নিয়া একপক্ষ অপর পক্ষকে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ করিতে থাকে”।
এরপরই এজাহারে বিএনপি’র সংশ্লিষ্টতার বর্ননা দেয়া হয়-“ উক্ত ঘটনাকে কেন্দ্র করিয়া ১১/০১/১৬ ইং তারিখ ১৯.৩০ ঘটিকার সময় (রাত সাড়ে ৭ টার ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অজ্ঞাতনামা দু-আড়াইশো নেতাকর্মীগন ১ থেকে ৫ নং আসামীর নেতৃত্বে ও হুকুমে (জেলা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি,সাধারন সম্পাদক জহিরুল হক খোকন,সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ,ছাত্রদল সভাপতি মো: শামীম মোল্লা,যুবদল সভাপতি মনির হোসেন) এজাহারনামীয় আসামীগনসহ অজ্ঞাতনামা আসামীরা একটি ঝটিকা মিছিল নিয়ে টিএরোড কান্দিপাড়া পাকা রাস্তা থেকে শহর প্রদক্ষিন করার চেষ্টা করলে আমি (বাদী এসআই আলী আক্কাস ) উক্ত সংবাদের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) শফিকুল ইসলাম,সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ,অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস,পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন ভূইয়া ও পুলিশ লাইন থেকে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্সসহ তাৎক্ষনিক ভাবে আমি ঘটনাস্থলে উপস্থিত হইয়া এজাহারনামীয় আসামীগনসহ অজ্ঞাতনামা আসামীরা রাস্তায় মিছিল নিয়ে শহর প্রদক্ষিন করার চেষ্টাকালে আমি সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তাহাদের মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা করলে উল্লেখিত আসামীগন আমাদের ওপর চড়াও হইয়া ইটপাটকেল ও লাঠিসোঠা নিয়া আক্রমন করে এবং চলাচলরত যানবাহন ও দোকানপাট ভাঙ্গচুর করিয়া ক্ষতিসাধন করা কালে আমরা তাহাদের অবৈধ কাজে বাধা প্রদান করায় তখন বাংলাদেশ জাতীয়বাদীদল বিএনপি তথা ২০ দলীয় ঐক্যজোটের সমর্থনে ১-৫ নং আসামীর নেতৃত্বে ও হুকুমে এজাহারনামীয় আসামীগনসহ অজ্ঞাতনামা আসামীরা আমাদেরকে লক্ষ্য করিয়া ইটপাটকেল নিক্ষেপসহ ককটেল বিস্ফোরন নিক্ষেপসহ আগ্নেয়াস্ত্র দ্বারা গুলিবর্ষন করিতে থাকিলে আমরা উৎশৃঙ্খল জনতাকে নিবৃত্ত করার লক্ষ্যে বারংবার শান্ত থাকার জন্যে আহবান করিলেও ১-৫ নং আসামীর নেতৃত্বে ও হুকুমে এজাহারনামীয় সকল আসামীগনসহ অজ্ঞাতনামা আসামীরা আরো উত্তেজিত হইয়া রাস্তায় চলাচলরত যানবাহন গতিরোধ গাড়ি ভাঙ্গচুর করা সহ দোকানপাট ভাঙ্গচুর করার চেষ্টা করিয়া অজ্ঞাতনামা পথচারীদের জনমনে আতংক সৃষ্টি করে। একপর্যায়ে আসামীরা আমাদের সাথে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়।”
এরপরই এজাহারে কর্তব্যরত পুলিশের জানমাল ,অস্ত্র-গুলি ও জনসাধারনের নিরাপত্তা রক্ষাসহ আইনশৃঙ্খলা রক্ষার্থে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে পুলিশের কোন সদস্য কত রাউন্ড কার্তুজ ও গ্যাস সেল ব্যবহার করেছে তার বিবরন দেয়া হয়। সে অনুসারে পরিস্থিতি নিয়ন্ত্রনে ৫০৬ রাউন্ড শটগানের কার্তুজ,৬২ টি গ্যাস সেল নিক্ষেপ করার উল্লেখ করা হয়। এ ঘটনায় পুলিশের ইন্সপেক্টর,এসআই,এএসআই ও কনষ্টেবল পর্যায়ের ৯ জন আহত হন বলে উল্লেখ করা হয় এজাহারে। এরমধ্যে গুরুতর আহত কনষ্টেবল রাজিব (কং-১২৯৬) ও মোশাররফ হোসেন (কং ৮৭১) কে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় প্রেরন করার কথা বলা হয়।
এজাহারের শেষ ভাগে বলা হয়-“প্রকাশ থাকে যে ,অত্র জেলার নাসিরনগর থানাধীন ধনকুড়া গ্রামে হযরত শাহজালাল (র:) জামে মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা নিয়ে কওমীপন্থী মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের সাথে স্থানীয় সংসদ সদস্য ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ ছায়েদুল হক সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ-সংগঠনের লোকজনের মধ্যে দ্বন্ধ রহিয়াছে অর্থাৎ মসজিদ মাদ্রাসার কার্যক্রম অব্যাহত রাখার পক্ষে কওমী মাদ্রাসার ছাত্র ও শিক্ষকগন এবং এর বিপক্ষে স্থানীয় সাংসদ ও আওয়ামীলীগ ও এর অংগসংগঠনসমূহ। ফলশ্রুতিতে কওমীপন্থীদের মধ্যে এরূপ ধারনা যে ,নাসিরনগর উপজেলার স্থানীয় সংসদ সদস্য (মাননীয় মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী) ও স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গং সংগঠনের হস্তক্ষেপে উক্ত মসজিদ ও মাদ্রাসাটির কার্যক্রম বন্ধ করার পায়তারা চলিতেছে। অদ্যকার আকস্মিক ঘটনাটি মাদ্রাসার ছাত্র ও ছাত্রলীগের মধ্যে শুরু হলেও উভয় পক্ষই উক্ত মসজিদ ও মাদ্রাসার ঘটনাটি নিয়া পুঞ্জীভ’ত ক্ষোভকে কেন্দ্র করিয়া উক্ত ক্ষোভের বহিপ্রকাশ মর্মে জানা যায়।”।
এ মামলার বিষয়ে শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক জামাল খান বলেন- এজাহারটি আওয়ামীলীগের নেতারা দেখেছেন। এটি দলের সবার মধ্যেই ক্ষোভের সৃষ্টি করেছে। মামলার এজাহারে দোকানদার রনিকে আমার ভাতিজা হিসেবে পরিচয় দেয়া হয়েছে। আমি তাকে একজন দোকানদার হিসেবেই চিনি। সে আমার ভাতিজা নয়। কিন্তু এখানে লেখা হয়েছে সে আমার ভাতিজা। তাছাড়া আমার বাড়ি মোড়াইল গ্রামে ,তার বাড়ি শিমরাইকান্দিতে। আমাদের নেতারা সবাই এজাহারটি দেখেছেন । এখানে মন্ত্রীকেও টেনে আনা হয়েছে। দারোগার মাথায় মনে হয় দোষ আছে। এজাহারে যা লিখছে ঘটনার সাথে তার কোন মিল নাই। আমরা প্রকৃত ঘটনা তদন্ত কমিটির কাছে বলেছি। পুলিশের ওপর হামলা,পুলিশ হত্যার চেষ্টা,ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরন ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টির অভিযোগে ১৪৩/১৮৬/৩৫৩/৩৩২/৩৩৩/৩০৭/১১৪ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানাবলী আইনে এ মামলাটি দায়ের করা হয়। মামলা নং-৩৬,তারিখ-১২.১.১৬ ইং। জেলা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচিকে প্রধান আসামী করা হয়েছে এ মামলায়। সাম্প্রতিক ঘটনায় একটি হত্যা মামলাসহ ভাঙ্গচুরের ঘটনায় দায়ের করা ১২ টি মামলার মধ্যে একমাত্র এ মামলাতেই জেলা বিএনপি’র ৪৪ নেতাকর্মীর নাম এজাহারে দেয়া হয়। অন্যান্য আসামীরা হচ্ছে জেলা বিএনপি’র সাধারন সম্পাদক জহিরুল হক খোকন,সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ,ছাত্রদল সভাপতি শামীম মোল্লা,যুবদল সভাপতি মনির হোসেন,ছাত্রদল সেক্রেটারী মো: ইয়াছিন।
জেলা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি বলেন- তারা এ ঘটনার বিষয়ে কোন কিছুই জানেননা। তিনি বলেন আমরা মুক্তি পাওয়ার ্আগেই ঘটনার সুত্রপাত হয়েছে। এর কোন কিছুই আমরা জানিনা। আমরা জেলখানা থেকে বের হয়ে পাওয়ার হাউজ রোডে সমাবেশ করে যারযার বাড়ি চলে যাই। এরপর ১ মিনিটের জন্যেও বাসা থেকে বের হইনি। আমার মনে হয় এটা পরিকল্পিত । সামনে পৌরসভা নির্বাচন। সে কারনেই এসব মামলা দেয়া হচ্ছে। সোমবার জেলা বিএনপি’র এক সংবাদ সম্মেলনে বলা হয়- মাদ্রাসায় হামলার সময় ব্যবহ্নত গুলি টিয়ার সেল জায়েজ করার জন্যে বিএনপি’র বিরুদ্ধে সাজানো ও ভূয়া মামলা দেয় পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার কোন লোকই বলতে পারবেনা ঐসময় বিএনপি মিছিল করেছে। ভিডিও ফুটেজ ও স্থির ছবিই যা প্রমান করবে। এ ঘটনায় যে মামলা দেয়া হয়েছে তাতে কারান্তীরন মাহমুদুর রহমান মাহিনকেও আসামী করা হয়েছে বলে জানান বিএনপি নেতারা।
এ বিষয়ে মামলার বাদী সদর মডেল থানার সাব ইন্সপেক্টর মো: আলী আক্কাস বলেন- হাজার হাজার লোকজনের ব্যাপার। আমিতো সবাইকে চিনিনা। জেলে থেকে থাকলে তদন্তে তার নাম বাদ যাবে। এজাহারে অন্যান্য বর্ননার বিষয়ে জানতে চাইলে তিনি ডিউটিতে আছেন জানিয়ে বলেন, পরে থানায় গেলে কথা বলবেন।

এ জাতীয় আরও খবর

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা পারভীন

বিমানবন্দরে মানবপাচার চক্রের সহযোগী ২০ পুলিশ কর্মকর্তা

গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন

হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু

শিক্ষার্থীদের জীবন থেকে অতিরিক্ত ২ বছর বাঁচাতে কাজ করছি: শিক্ষামন্ত্রী

৩৫ হাজার কোটি টাকায় রাজবাড়ীতে হবে পদ্মা ব্যারাজ

বাউফলের নিখোঁজ ৪ স্কুলছাত্রী চার দিন পর গাজীপুর থেকে উদ্ধার

ভুল করে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হলো এক মাসের শিশুকে

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

দেশের ১০ জেলায় রাতেই হতে পারে ঝড়

হার্ট অ্যাটাকে মারা গেলেন অভিনেতা-প্রযোজক দিলীপ রাজ

যুক্তরাষ্ট্রের ফুটবলে সর্বোচ্চ আয়কারী মেসি