সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের মামলায় অস্ত্রসহ গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : গত ১২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া শহরে চালানো তান্ডবের ঘটনায় দায়েরকৃত মামলায় দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের কান্দিাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা হলেন- সুমন মিয়া (৩২), নুর সৈয়দ (৩২), লিটন মিয়া (৩০), জিয়াউল (১৯),নয়ন সরকার (১৯)। তাদের বাড়ি শহরের বিভিন্ন স্থানে বলে জানিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মঈনুর রহমান জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শহরের কান্দিপাড়া ব্রীজ সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই ৫ জনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে দুটি রাম দা, একটি চাপাতি এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, সহিংসতার ভিডিও ফুটেজ দেখে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।20160121_220347

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি