সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সরকারের প্রতি আহ্বান-জুনায়েদ বাবুনগরী

brahbg_693891545-450x307সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্মভিত্তিক দল হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী।বুধবার (২০ জানুয়‍ারি) রাত ১০টার দিকে শহরের কান্দিপাড়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি। জুনায়েদ বাবুনগরী বলেন, গত ১১ জানুয়ারি রাতে ব্রাহ্মণবাড়িয়ার মাদ্রাসা ছাত্র মাসুদুর রহমানকে কোনো অপরাধে হত্যা করা হলো? এর কারণ জানতে চাই। তার ওপর একটি দ্বীনি প্রতিষ্ঠানে কেন হামলা করা হলো সেটাও জানতে চাই। কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকেরা সবসময়ই শান্তির পক্ষে বলেও উল্লেখ করেন তিনি।
জুনায়েদ বাবুনগরী বলেন, আমরা ভাঙচুরে বিশ্বাস করি না। এসময় অণ্যদের মধ্যে হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদীসহ ওই মাদ্রাসার শিক্ষকেরা উপস্থিত ছিলেন। গত ১১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা ছাত্রদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী-পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই মাদ্রাসার ছাত্র হাফেজ মাসুদুর রহমান (২০) নিহত হন।

এ জাতীয় আরও খবর

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির

ইসরায়েলে সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জে আইজেনকট