,

আপনার ডায়বেটিস হওয়ার কি সম্ভাবনা রয়েছে?

sugarস্বাস্থ্য ডেস্ক : ডায়াবেটিসের সমস্যাটি ইদানিং ঘরে ঘরে দেখা যায়। ডায়াবেটিস নামের এই জটিলতাটি একা আসে না, এর সঙ্গে সঙ্গে জীবনে যোগ হয় হৃদরোগ, কিডনির সমস্যা, ত্বকের সমস্যা ইত্যাদি। ভবিষ্যতে কি আপনারও হতে পারে ডায়াবেটিস? ডায়াবেটিসের লক্ষণ বা পুর্বাভাস বুঝবেন কি করে? ডাক্তাররা বলছেন, টাইপ ওয়ান ডায়াবেটিস হয়ে থাকে জন্মগত। কারও শরীর জন্ম থেকেই ইনসুলিন উৎপাদনে অক্ষম থাকলে তিনি সারা জীবনের জন্য ডায়াবেটিসের রোগী হয়ে থাকবেন। বংশগতি, প্যানক্রিয়াস তথা অগ্ন্যাশয়ের রোগ বা ইনফেকশন হতে পারে এর কারণ। টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে বেশ কিছু ব্যাপারে জানা রাখা ভালো। টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে মডিফায়েবল এবং নন-মডিফায়েবল দুই ধরণের কেস দেখা যায়।

মডিফায়েবল কেস
ধূমপান, মদ্যপান, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, রেড মিট খাওয়ার অভ্যাস এসব কারণে, ওবেসিটি থাকলে টাইপ টু ডায়াবেটিস হতে পারে। জীবনযাত্রায় পরিবর্তন আনলে এক্ষেত্রে ডায়াবেটিসের ঝুঁকি কমে যেতে পারে। এছাড়াও দেখা যায়, পিটুইটারি গ্ল্যান্ডে টিউমার থাকলে ডায়াবেটিস হতে পারে।
প্যানক্রিয়াসের ওপর পিটুইটারি গ্ল্যান্ডের প্রভাব থাকে, ফলে পিটুইটারি গ্ল্যান্ডে টিউমার হলে প্যানক্রিয়াসের ইনসুলিন উৎপাদনে বাধা পড়তে পারে। এর থেকে ডায়াবেটিস হতে পারে। এই টিউমার সারিয়ে তোলা গেলে ডায়াবেটিসও সেরে যায় বলে জানা ডাক্তার তাহমিনা। এছাড়াও গর্ভাবস্থায় এক ধরণের ডায়াবেটিস হতে দেখা যায় যা সন্তান জন্ম নেবার আগ পর্যন্ত থাকে।
নন-মডিফায়েবল কেস বয়স ৩০ এর বেশি হয়ে গেলে তখন ডায়াবেটিসের ঝুঁকি থাকতেই পারে, এটা এড়ানোর কোনো উপায় নেই। এছাড়া বংশগতভাবে ডায়াবেটিসের ইতিহাস থাকলে তখন তারও ডায়াবেটিস হবার একটা বড় সম্ভাবনা থাকে যা এড়ানো শক্ত।

এক নজরে দেখে নিন ডায়াবেটিস হওয়ার পিছনে দায়ী মূল কিছু কারণ:

ওবেসিটি বা অতিরিক্ত ওজন
বংশগতি
রক্তে বেশি মাত্রায় খারাপ ধরণের কোলেস্টেরল
বয়স
ইনসুলিন রেসিসটেন্স
উচ্চ রক্তচাপ
যথেষ্ট ব্যায়াম না করা
পলিসিস্টিক ওভারী সিনড্রোম
মধ্যবয়স
ইমপেয়ারড গ্লুকোজ ইনটলারেন্স
গর্ভাবস্থা

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ