ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় আরও গ্রেপ্তার-৪
নিজস্ব প্রতিবেদক : জেলা শহরে সহিংসতার ঘটনায় সদর উপজেলা যুবদলের ২জন ও বিএনপির দুই কর্মীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হল শহরের কান্দিপাড়ার জুম্মান (২৫), শিমরাইল কান্দির আদিল(২৪), মুন্সেফপাড়ার পলাশ (৩০)ও পূর্ব পাইক পাড়ার জহির (২৮)।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, মাঈনুর রহমান জানান, গত সোমবার শহরের বিভিন্ন এলাকায় সহিংসতা চালানো হয়। এই ঘটনায় থানায় প্রায় ১২ টি মামলা হয়েছে। এতে জড়িত থাকার অভিযোগে যুবদল ও বিএনপির কর্মী সহ চারজনকে গ্রেপ্তার করা য়েছে। এদের মধ্যে জুম্মান ও আদিল যুবদলের কর্মী এবং পলাশ ও জহির বিএনপির কর্মী।
উল্লেখ্য, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া শহরে পুলিশ, ছাত্রলীগ ও মাদ্রাসা ছাত্রদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে মাদ্রাসা ছাত্র মো. মাসুদুর রহমান নিহত হয়। মাসুদের মৃত্যুর খবর ছড়িয়ে পরার পর মাদ্রাসা শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। কয়েকশ মাদ্রাসা ছাত্র শহরের টিএ রোড, কুমারশীলের মোড়, লোকনাথ ট্যাঙ্কের পাড়সহ বেশ কয়েকটি স্থানে অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় জেলা মুক্তিযোদ¦া সংসদ কমপ্লেক্সের ব্যাংক এশিয়া, জেলা শিল্পকলা একাডেমী, জেলা আওয়ামীলীগ অফিস, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এবং সুর স¤্রাট ওস্তাদ আলাউদ্দিন সংগীতাঙ্গনে ভাংচুর ও আগুন দেয়। বিক্ষুব্দরা ওস্তাদ আলাউদ্দিন খার স্মৃতি বিজরিত বিভিন্ন সংগীতের যন্ত্রাদিও পুড়িয়ে দেয়। এই ঘটনায় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সদর মডেল থানায় ১২টি ও রেলওয়ে থানায় ১টিসহ মোট ১৩ মামলা করা হয়েছে।











