,

মহিলা না পুরুষ, খাবারের চেয়ে যৌন সম্পর্কে বেশি গুরুত্ব কে দেয়?

making-loveলাইফস্টাইল ডেস্ক : কোনও প্রাপ্তবয়স্ক পুরুষের সামনে দুটি বিষয় রাখা হলে ভালো খাবার অথবা যৌন সম্পর্ক। স্বাভাবিক অবস্থায় সে কোনটি বেছে নেবে? গবেষকদের মতে, পুরুষরা দ্বিতীয়টিই বেছে নেবে। আর এর কারণ হিসেবে পুরুষের মস্তিষ্কের গঠনকেই দায়ী করেন গবেষকরা।
গবেষকদের মতে, মস্তিষ্কের নির্দিষ্ট কিছু নিউরনের (স্নায়ু কোষ) উপস্থিতির কারণে অনেকক্ষেত্রেই পুরুষ ভালো খাবারের চেয়ে যৌন সম্পর্ককে গুরুত্ব দেয়। তবে মহিলাদের ক্ষেত্রে একই ধরনের নিউরন না থাকায় তারা যৌন সম্পর্ককে দ্বিতীয় পছন্দ হিসেবে রাখে।
খাবার গ্রহণ ও যৌন সম্পর্ক বিষয়ে পুরুষ ও মহিলারা মধ্যকার পার্থক্য নিয়ে গবেষণা করেছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডন ও নিউইয়র্কের আলবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিনের একদল গবেষক। এ সংক্রান্ত গবেষণা নিবন্ধটি প্রকাশ করেছে বিজ্ঞান সাময়িকী ‘নেচার’।
গবেষকরা ‘নেমাটোডা ওয়ার্ম’-এর ওপর গবেষণা চালান। নানা রকম কৃমিসহ বিভিন্ন ধরনের পরজীবী পোকা এই শ্রেণীভুক্ত। গবেষকদের মতে, মানুষের শরীরবৃত্তীয় পক্রিয়ার সঙ্গে এই পর্বের প্রাণীদের মিল পাওয়া যায়। গবেষণায়, মহিলা ও পুরুষ পোকা কাছাকাছি রাখা হয়। এদের কাছাকাছিই থাকে খাবার। নির্দিষ্ট সময় পর দেখা যায় কাছে খাবার থাকা সত্ত্বেও পুরুষ পোকা স্ত্রী পোকার দিকে অগ্রসর হয়।
গবেষণা অনুযায়ী বিজ্ঞানীদের দাবি, পুরুষ ও মহিলার মস্তিষ্কের গঠনে ভিন্নতা আছে। তবে এই বিষয় নিয়ে এর আগেও কম বিতর্ক হয়নি। গবেষক ও মহিলাবাদীদের মধ্যে কয়েক দশক ধরেই এর পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক চলছে। নিউইয়র্কের আলবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিনের গবেষক স্কট এমনসের মতে, ক্ষুদ্র প্রাণীর ওপর গবেষণা চালানো হলেও তা নারী ও পুরুষের মধ্যে খাদ্য ও যৌন সম্পর্কের অবস্থা বুঝতে বেশ সহায়ক। মানুষের ওপর গবেষণা চালানো না হলেও এটি বলা যায়, পুরুষের মস্তিষ্কে নির্দিষ্ট ধরনের নিউরন থাকে যা থাকে না নারীর মস্তিষ্কে। আর এই কারণে স্বভাবগত কিছু পার্থক্য দেখা যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে