বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শান্ত পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া

b baria mapনিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রের নিহতের ঘটনাকে কেন্দ্র করে জেলা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে প্রায় ৭০ কোটি টাকার রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়। এরপরে বিএনপির সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে আবারো উত্তপ্ত হয় ব্রাহ্মণবাড়িয়া শহর। তবে দফায় দফায় এসব ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।আজ মঙ্গলবার সকাল থেকেই সরকারি বেসরকারি অফিস,আদালত, ব্যাংক বীমা অফিসসহ সকল সকল প্রকার ব্যবসায় প্রতিষ্ঠান চালু হয়। শহরে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।
উল্লেখ,গতকাল সোমবার পুলিশের বাধার কারণে নির্ধারিত স্থানে সংবাদ সম্মেলন করতে পারেনি বিএনপি। এ কারণে মুহূর্তের মধ্যে পুরো জেলা শহর অস্থির হয়ে উঠে। থমথমে বিরাজ করায় সাধারণ মানুষের একটি আতঙ্ক সৃষ্ঠি হয়। এ সময় নাশকতা রোধ করতে বিপুল পরিমাণ পুলিশের পাশাপাশি ৪ প্লাটুন বিজিবি ও এক প্লাটুন র্যাব সদস্য মোতায়েন করা হয়।
এদিকে গত ১১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার জামেয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের বিরোধ হয়। এরপর তা সংঘর্ষে রূপ নেয়। এতে জড়িয়ে পড়ে ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ আসে। শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ। আর এ সংঘর্ষের ঘটনায় নিহত হন মাদ্রাসার ছাত্র হাফেজ মাসুদুর রহমান।
পরদিন সকালে এ খবর ছড়িয়ে পড়ার পর থেকে শুরু হয় ব্যাপক সহিংসতা। দিনভর সংঘর্ষের পরে বিকেলে হাসপাতাল থেকে লাশ নিয়ে ফেরার পথে আবারো সহিংস হয়ে ওঠে ছাত্ররা। আরেক দফা তাণ্ডব চলে শহরে।
তবে সহিংসতা আর তাণ্ডবের আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সংগীতের পুরোধা ব্যক্তিত্ব ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতিচিহ্ন।
ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার এমএ মাসুদ জানায়, যেকোনো সময় সহিংসতা এড়াতে জেলা শহরে ৪ প্লাটুন বিজিবি ও র‌্যাব মোতায়েন আছে।

এ জাতীয় আরও খবর

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা পারভীন

বিমানবন্দরে মানবপাচার চক্রের সহযোগী ২০ পুলিশ কর্মকর্তা

গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন

হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু

শিক্ষার্থীদের জীবন থেকে অতিরিক্ত ২ বছর বাঁচাতে কাজ করছি: শিক্ষামন্ত্রী

৩৫ হাজার কোটি টাকায় রাজবাড়ীতে হবে পদ্মা ব্যারাজ

বাউফলের নিখোঁজ ৪ স্কুলছাত্রী চার দিন পর গাজীপুর থেকে উদ্ধার

ভুল করে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হলো এক মাসের শিশুকে

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

দেশের ১০ জেলায় রাতেই হতে পারে ঝড়

হার্ট অ্যাটাকে মারা গেলেন অভিনেতা-প্রযোজক দিলীপ রাজ

যুক্তরাষ্ট্রের ফুটবলে সর্বোচ্চ আয়কারী মেসি