,

যেসব ফ্যাট স্বাস্থ্যের জন্য দরকারী

2016_01_খাদ্যাভাস একই আছে কিন্তু বেড়ে চলেছে ওজন। কিছুতেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এমন সময়ে ফ্যাট জাতীয় খাবারের নাম শুনলেই চোখ চড়কগাছ হওয়া ছাড়া উপায় কি? অনেকের ধারণা, ডায়েটিং মানেই ফ্যাট খাবারকে একেবারে না বলে দেয়া। অনেকে আবার ফ্যাট সমৃদ্ধ খাবার মানেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে জানেন। অথচ সব ফ্যাট সমৃদ্ধ খাবারের বেলায় এই ধারণা ঠিক নয়। এছাড়া আমাদের মস্তিষ্ককে সচল রাখতে ৭০ শতাংশ ভূমিকা পালন করে ফ্যাট। তাই চিনে নিন এমন কিছু ফ্যাট সমৃদ্ধ খাবার, যা আপনার স্বাস্থ্যের জন্য খুবই দরকারী।

বাদাম

বাদামে থাকা ফ্যাটকে ক্ষতিকর বলে ভুল করে থাকেন অনেকেই। আসল সত্যটা হল, বাদামে ফ্যাটের চেয়ে বেশি রয়েছে ফাইবার, ম্যাগনেসিয়াম ও মিনারেলস যা মুটিয়ে যাওয়া, হৃদপিণ্ডের সমস্যা ও ডায়বেটিস দূরে রাখে।

ডার্ক চকলেট

এক আউন্স ডার্ক চকলেটে রয়েছে মাত্র ৯ গ্রাম ফ্যাট। কিন্তু ডার্ক চকলেটের ৭০% কোকোয়াতে রয়েছে ফ্লেভানয়েডস যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। গবেষণায় দেখা যায়, সপ্তাহে অন্তত ৫ দিন বা তার বেশি ডার্ক চকলেট খেলে হৃদপিণ্ডের সমস্যা অন্যান্যদের তুলনায় বেশ কম হয়। সুতরাং চকলেট মানেই খারাপ নয়।

অলিভ অয়েল

এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল রয়েছে ভিটামিন ই, কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। অলিভ অয়েলের গুণ দেহের খারাপ কলেস্টোরল দূরে রাখে, উচ্চ রক্ত চাপের সমস্যা দূর করে, ইনফ্লেমেশন কমায় এবং হৃদপিণ্ডের স্বাস্থ্য উন্নত করে।

তৈলাক্ত মাছ

তৈলাক্ত মাছ অনেকেই খেতে চান না। কিন্তু মাছের তেলে রয়েছে ওমেগা৩ ফ্যাটি অ্যাসিড। আপনার হৃদপিণ্ডকে নানা রকম সমস্যা থেকে রক্ষা, বিষণ্ণতা, স্মৃতিশক্তি লোপ পাওয়ার সমস্যা দূর করতে বিশেষ ভাবে কার্যকরী মাছের তেল।

 

অনেকে ভাবেন পনির একটি অস্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ খাবার। মাত্র ৬.৭ গ্রামের একটি স্লাইস পনিরে রয়েছে প্রায় ১ গ্লাস দুধের গুণাবলী। পনিরে থাকা ক্যালসিয়াম, ভিটামিন বি১২, ফসফরাস, সেলেনিয়াম, প্রোটিনসহ আরও অনেক পুষ্টিগুণ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে