রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ চাইলেও সরকার বিএনপি’র সাথে সংলাপ করবে না

uuuuuuuuuuuuuuuu1-300x233সরকার বিএনপি নিয়ে নানা হিসাব কষছে। তবে সংলাপ প্রসঙ্গে সরকার কোন ধরনের ছাড় দিতে রাজি নয়। আগামী নির্বাচনে বিএনপিকে আনার জন্য কোন ধরনের আলোচনাও করতে চায় না। সরকারের উপর বিএনপির সঙ্গে সংলাপ করার জন্য আন্তর্জাতিক মহলের চাপ রয়েছে। আবার বিএনপিও সংলাপ চাইছে। কিন্তু এই ব্যাপারে সংলাপের কোন আগ্রহ যেমন সরকারের নেই, তেমনি কোন তাগিদও অনুভব করছে না। বরং সরকারের নীতি নির্ধারকরা মনে করছেন, তাদের সঙ্গে আলোচনার কোন বিষয় নেই, এই কারণে কোন সংলাপ, আলোচনা, সমঝোতা হবে না।
আইনমন্ত্রী ও সংসদে নির্বাচন কমিশনের প্রতিনিধিত্ব করার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, বিএনপি নিজেই নির্বাচনে না এসে ভুল করেছে। এই ভুলের মাশুল তাদেরকেই দিতে হবে। এই জন্য সরকার কোন মাশুল দিবে না। তারা যদি মনে করে তাদেরকে নির্বাচনে আনার জন্য সরকার তোয়াচ করবে কিংবা সংলাপ করবে। তারা যা চাইবে তাই দিবে। সেটা ভুল ধারনা। তারা তাদের মতো করে এগুবে, সরকারও বসে থাকবে না। তাদেরকে নির্বাচনে আসতে হবে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই। দলের ঐক্য ধরে রাখারও জরুরি হয়ে পড়বে। কারণ বিএনপিরওতো সবাই নির্বাচন বর্জনের পক্ষে নন। তারাও নির্বাচনে অংশ নিতে চায়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, সরকার ও আওয়ামী লীগ কথা রাখেনি। এখনও কথা রাখছে না। জাতিসংঘের মহাসচিব বান কি মুনের প্রতিনিধি অস্কার ফার্নান্দেজ তারানকো যখন বাংলাদেশে আসেন, তখন আওয়ামী লীগ ও সরকারের সঙ্গে আলোচনা হয় দশম নির্বাচন হবে, সংবিধার রক্ষার নির্বাচন। ওই নির্বাচনের পর তিন মাসের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। সবাই ওই নির্বাচনে অংশ নিবে। কিন্তু সরকার সেই কথা রাখেনি। তারা ২০১৪ সালে পুরোটাই সময়ই নিয়েছে। একবারও নির্বাচনের কথা বলেনি। এই কারণে ২০১৫ সালের শুরুতে বিএনপিকে নতুন করে আন্দোলনে যেতে হয়েছে। এখন আগাম নির্বাচনের কথা বলতে হচ্ছে।
ওই সময়ে জাতিসংঘের মধ্যস্থতায় আওয়ামী লীগ ও সরকারের তরফ থেকে বিএনপির সঙ্গে আলোচনায় মূল ভূমিকা পালন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। তার কাছে জানতে চাইলে তিনি বলেন, তারানকোর উপস্থিতিতে ও তারপর বিএনপির সঙ্গে যে আলোচনা হয়েছে সেই আলোচনায় এমন কোন সমঝোতা হয়নি যে দশম নির্বাচন সংবিধান রক্ষার নির্বাচন। ওই নির্বাচনের তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়া হবে। বিএনপি এটা মিথ্যে বলে। তেমনই যদি কোন সমঝোতা হতো তাহলে তারা ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করার কোন চেষ্টা করতো না। তারাতো নির্বাচন বর্জন করেছে, আবার প্রতিহতও করেছে। এতে বোঝা যায় সমঝোতা হয়নি। যখন নির্বাচন করা হলো এরপর এমন কোন কথাই ছিল না, এখনও এমন কোন পরিস্থিতি তৈরি হয়নি যে বিএনপির সঙ্গে কোন সংলাপ করতে হবে কিংবা সমঝোতা করতে হবে। কিংবা আগাম নির্বাচন দিতে হবে।
জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলের সংলাপের চাপের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির সঙ্গে আর আলোচনার কোন কিছু অবশিষ্ট নেই। কারণ ২০১৩ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনকে ফোন করে আলোচনায় আসতে বলেছিলেন, ফোন করেছিলেন। তিনি আসেনি। বরং তিনি অনেক কথা বলেছেন। এরপর আমাদের নেত্রী বুঝে গেছেন তারা আসলে আলোচনা চায় না। তাদের তরফ থেকে আলোচনায় কোন সারা না পাওয়ায় আমরা এখন আর তাদের সঙ্গে কোন আলোচনা করবো না। জাতিসংঘ চাইলেও হবে না, কারণ আলোচনার বিষয় নেই।
প্রধানমন্ত্রীর ঘনিষ্ট এক মন্ত্রী বলেন, বিএনপিকে তাদের নিজের ভুল বুঝতে হবে। সেই ভুল বুঝে তাদেরকে আগামী ২০১৯ সালের নির্বাচনের জন্য তৈরি হতে হবে। শেখ হাসিনার অধিনে নির্বাচনে আসতে হবে। সেই নির্বাচনে তারা না আসলে আবারও ট্রেন মিস করবে। সরকারের কিছু করার নেই।
তোফায়েল আহমেদ বলেন, বিএনপিকে নির্বাচনে আসতে হলে সরকারের সঙ্গে কোন আলোচনা ও সমঝোতা ছাড়া এমনকি কোন শর্ত ছাড়াই আসতে হবে। আমরা তাদেরকে আনার জন্য উদ্যোগ নিতে যাবো না। তারা নিজেদের তাগিদেই আসবে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান বলেন, সংলাপ না করার কথা সরকার ক্ষমতায় থাকার জন্য বলছে। আলোচনা করলেই একটা সমঝোতায় আসতে হবে এই ভয়ে, এখন সরকার তা করছে না। কিন্তু আলোচনাতো করতে হবে। বিএনপি গণতান্ত্রিক দল। সব সময় নির্বাচনে যেতে চাইছে। আমাদেরকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ সরকারকেই করতে হবে। মধ্যবর্তী হোক কিংবা আগাম নির্বাচন দিতে হবে।
সংসদের ডেপুটি স্পীকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, বিএনপির দাবি অনুযায়ী দেশে মধ্যবর্তী নির্বাচনের কোন প্রয়োজন নেই। এখন এমন কোন পরিস্থিতি তৈরি হয়নি যেই জন্য মধ্যবর্তী নির্বাচন করতে হবে। তাই আমি মনে করি মধ্যবর্তী নির্বাচন হবে না।

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর পরিকল্পনা

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির

অপপ্রচারে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয় : সড়ক প্রতিমন্ত্রী

টাকা ছাপানোর অভিযোগ নাকচ করলেন গভর্নর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুদ্রা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানো হবে না : অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ