‘শেখ হাসিনার বিকল্প একমাত্র শেখ হাসিনাই’
সীমা: বাংলাদেশকে এগিয়ে নিতে এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিউইয়র্কে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
এছাড়াও, বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে সীমা লঙ্ঘন করলে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকেও ছাড় দেয়া হবেনা বলে সভায় মন্তব্য করেন জাসদ নির্বাহী কমিটির সভাপতি সংসদ সদস্য মাইনুদ্দিন খান বাদল।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিউইয়র্কে এক আলোচনা সভার আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দেশকে সামনে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প একমাত্র শেখ হাসিনাই বলে অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের রাজনীতি থেকে সরে এসে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান জাসদ নির্বাহী কমিটির সভাপতি এবং সাংসদ মাইনুদ্দিন খান বাদল।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড: সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদসহ সংগঠনের নেতৃবৃন্দ।










