,

ফেসবুকে বাবা-মায়েরাই বেশি সময় দেন

Mother and baby at laptop in home officeলাইফস্টাইল ডেস্ক : যারা বাবা-মা হয়েছেন তাদের সংসার-সন্তান সামলাতে দারুণ ব্যস্ত থাকতে হয়। কিন্তু এদের জীবনের অতি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে স্মার্টফোন। বাবা-মায়েরা অন্যদের চেয়ে ১.৩ গুণ বেশি সময় দিচ্ছেন ফেসবুকে। এক গবেষণার পর এ তথ্য জানায় ফেসবুক আইকিউ। এক ব্লগ পোস্টে তারা জানায়, পরিবারে সন্তান আসায় জীবনযাপনে বড় ধরনের পরিবর্তন আসে। বিশেষ প্রয়োজনেই মোবাইল তাই জরুরি অংশ হয়ে ওঠে। প্রতিদিনের কাজ গুছিয়ে নিতে মোবাইলে বেশ কাজে লাগে। সন্তানের ছবি শেয়ার করা, তাদের কিছু একটা দেখিয়ে দেওয়া ইত্যাদি কাজে বাবা-মার কাছে দারুণ জনপ্রিয় স্মার্টফোন।

ফেসবুকে বাবা-মায়ের আচরণ বিশ্লেষণ করে দেখেছে ফেসবুক আইকিউ। তারা জানায়, যারা বাবা-মা হননি তাদের চেয়ে বেশি সময় ফেসবুক ব্যবহার করেন বাবা-মায়েরা। সোশাল মিডিয়া জায়ান্টের একটি অঙ্গপ্রতিষ্ঠান ফেসবুক আইকিউ। তারা ২৫-৬৫ বছর বয়সী বাবা-মায়েদের ওপর গবেষণা চালান।

প্রতিষ্ঠানটি অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, জার্মানি, ম্যাক্সিকো, ব্রিটেন এবং আমেরিকার বাবা-মায়েদের বেছে নেন। ইপসস মিডিয়াসিটি এবং সাউন্ড রিসার্চ-এর মাধ্যমে ফেসবুক ও ইন্সটাগ্রাম থেকে প্রচুর সংগ্রহ করা হয়। ৫০-৬৫ বছর বয়সী বাবা-মায়ের চেয়ে ১৮-৩৪ বছর বয়সী বাবা-মায়েরা ৩০ শতাংশ বেশি ফেসবুক ব্যবহার করেন। এ বয়সীদের ৮৩ শতাংশ জানান, তারা তাদের বাবা-মায়ের চেয়ে অনেক বেশি তথ্য সংগ্রহ করেন ইন্টারনেট ও ফেসবুক থেকে। তবে পুরনো বাবা-মায়েরা জানান, তারা অনেক পরে স্মার্টফোন বা ফেসবুক পেয়েছেন। ব্লগে আরো বলা হয়, আধুনিক বাবা-মায়েরা ক্রমশ নিজেদের প্রতি সচেতন হয়ে ওঠছেন। নিজেদের দেখভাল করতে পারলে সহজেই অন্যান্য কাজ করতে সক্ষম হবেন। এ উপায়েই তারা মানসিক চাপ সামলানো ছাড়াও পরিবারের নানা চাহিদা পূরণ করে থাকেন। সূত্র : হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে