,

সুস্থ থাকবেন তিন উপায়ে

woman-fruit-juiceস্বাস্থ্য ডেস্ক : জীবনের প্রতিটি মুহূর্তে থাকা চাই সুস্থ সুন্দর। ক্লান্তিহীন সুস্থ শরীরে কাজের গতিও থাকে অটুট। অথচ আমাদের দেশের অধিকাংশ নারীই এটা মানেন না। পরিবারের সবার প্রয়োজনে দিনভর ছোটাছুটি করে। অসুস্থ শরীরে বিরামহীন কাজ করে আরও অসুস্থ হয়ে যায়। অবধারিত এই বিষয় জানার পরও নিজেকে সুস্থ রাখার প্রতি একটু খেয়াল নেই। অযত্ম আর অবহেলায় ভোগেন মানসিক অবসাদ, হতাশা, দুর্বলতা আর হরমোন জনিত নানা সমস্যায়। অথচ মাত্র তিনটি উপায়ে একজন নারী রক্ষা করতে পারেন প্রতিদিনের প্রয়োজনীয় কর্মশক্তি। যেমন-
হালকা ব্যায়াম
দিনে অন্তত ২০ মিনিট সময় বের করে নিন হালকা ব্যায়ামের জন্য। যেমন হাঁটা, দৌড়ানো, সাঁতার কাঁটাসহ হালকা ব্যায়াম একজন নারীর কর্মশক্তি বাড়াতে উপকারী ভূমিকা রাখে।
সঠিক খাদ্য তালিকা
একটি সঠিক খাদ্য তালিকা সম্পর্কে আগেই জ্ঞান রাখতে হবে। সবসময় মনে রাখা সম্ভব না হলে তালিকাটি লিখে রাখতে পারেন। সে তালিকায় ফল আর সবজি জাতীয় খাবার বেশি রাখুন। বাইরের তৈরি খাবার, ক্যাফেইন ও অতিরিক্ত সুগার গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। শরীর সুস্থ রাখতে নারীদের জন্য তৈরি ম্যাল্টিভিটামিন, সঠিক মাত্রায় আয়রন ও ক্যালসিয়াম নিশ্চিত করুন। কেননা নারীর শরীরে এই উপাদানের অভাব তাকে দ্রুত ক্লান্ত করে তোলে ও চেহারায় নিয়ে আসে বার্ধক্যের ছাপ।
পর্যাপ্ত ঘুমান
রাতে কমপক্ষে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমাতে হবে। ঠিকমতো না ঘুমালে দেহে কর্মশক্তির ঘাটতি দেখা দেয়। সারাদিন চলে ক্লান্তিতে। এছাড়া সারা দিনের কাজের ফাঁকে অল্প সময় বিশ্রাম নিন। এতে করে কাজের চাপ আপনার চেহারায় প্রভাব ফেলতে পারবেনা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ