লাজুক মেয়েরা কী প্রেমে পড়েন না?

photo-1452598617লাইফস্টাইল ডেস্ক : অনেক ছেলেই জানতে চান, লাজুক মেয়েরা কি কখনোই প্রেমে পড়েন না? হ্যাঁ, লাজুক মেয়েরাও প্রেমে পড়েন। তবে তাঁরা সহজে প্রকাশ করেন না। ছেলেমেয়ে সবাই প্রেমে পড়তে পারেন। একজন মেয়ে লাজুক বলে প্রেমে পড়বেন না তা কিন্তু নয়। তবে কেন তাঁরা তাঁদের ভালোলাগার কথা প্রকাশ করেন না, তার কিছু কারণ তুলে ধরা হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে।

লাজুক মেয়েরা তাঁদের অনুভূতির কথা প্রকাশ করতে পছন্দ করেন না। এমনকি তাঁরা তাঁদের ভালোলাগার কথা নিজের কাছের বন্ধুদেরও বলেন না।
কিছু লাজুক মেয়ে সমাজের ভয়ে তাঁর ভালোলাগার কথা প্রকাশ করেন না। তাঁরা মনে করেন এই কথা জানতে পারলে মানুষ তাঁকে খারাপ ভাববে। এ কারণে তাঁরা কথাটি লুকিয়ে রাখতে চান।
ছোটবেলা থেকে পরিবারের কাছ থেকে শুনে এসেছেন ছেলেদের কাছ থেকে দূরে থাকো। এই কথা তার মনে বড় হওয়ার পরও থেকে যায়। এ কারণে ভালো লাগলেও নিজের মনের কথা জানাতে পারেন না।
কিছু লাজুক মেয়ে তাঁদের অতীত অভিজ্ঞার কারণে নিজের মনের কথা জানাতে চান না। হয়তো এ ধরনের কোনো অনুভূতি জানানোর কারণে আগে তাঁকে উপহাস করা হয়েছিল। এই উপহাসের ভয়েই তিনি নতুন করে তাঁর মনের কথা জানাতে চান না।
লাজুক মেয়েরা নিজের মনের কথা বলতে চান না, কারণ তাঁরা সম্পর্কে জড়াতে ভয় পান। প্রেমের সম্পর্কে তাঁরা স্বাচ্ছন্দ্য অনুভব করেন না।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা