,

যে সমস্যাগুলো এড়িয়ে চলা উচিত নয়

xeloda-for-cancer1স্বাস্থ্য ডেস্ক : শরীর ঠিক রাখার জন্য নিয়মিত পরিচর্যা করা উচিত। এছাড়া রয়েছে কিছু স্বাস্থ্যগত বিষয়, যা অনেকেই হেলাফেলা করেন। এ লেখায় দেওয়া হলো কিছু স্বাস্থ্যগত লক্ষণ, এসব স্বাস্থ্যগত লক্ষণ কখনোই হেলাফেলা করা ঠিক নয়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
১. হঠাৎ ওজন হ্রাস
হঠাৎ করে যদি দেহের ওজন হ্রাস পায় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এটি কোনো বড় রোগের লক্ষণ হতে পারে। সঠিকভাবে কোন রোগের কারণে দেহের ওজন কমছে তা জেনে নিলে চিকিৎসা করা সহজ হবে। সময়মতো এ লক্ষণগুলো জানতে পারলে চিকিৎসার মাধ্যমে রোগের নিরাময় করা সম্ভব।
২. মেনোপজের পর রক্তপাত
নারীদের মেনোপজের পর রক্তপাত হওয়া মোটেই ভালো লক্ষণ নয়। এমনটা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
৩. চোয়ালে অস্বস্তি
চোয়াল মানুষের দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এখানে যে কোনো ধরনের অস্বস্তি থেকে বহু বিষয় জানা যায়। যেমন দাঁতের সমস্যাতেও চোয়ালে অস্বস্তি হতে পারে। আর এখানে যে কোনো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
৪. পেটে অস্বস্তি
অল্প সময়ের জন্য পেটে অস্বস্তি হতেই পারে। কিন্তু তা যদি দীর্ঘ সময় ধরে চলে তাহলে অবশ্যই চিন্তার বিষয়। এটি উদ্বেগসহ বিভিন্ন পেটের রোগের লক্ষণ। এছাড়া মারাত্মক কোনো রোগেও এমনটা হতে পারে। ৫. অতিরিক্ত ক্লান্তি কাজের পর স্বাভাবিকভাবে ক্লান্তি আসতে পারে। কিন্তু ক্লান্তির পেছনে যদি সঠিক কারণ না থাকে তাহলে তা চিন্তার বিষয়।
৬. মাথা ঘোরা
মাথা ঘোরা সমস্যার সঠিক কারণ নির্ণয় করা অত্যন্ত কঠিন বলে জানাচ্ছেন চিকিৎসকরা। তবে এটি হতে পারে কোনো বড় রোগের লক্ষণ। এ কারণে মাথা ঘোরা সমস্যা হেলাফেলা না করে চিকিৎসার ব্যবস্থা নিতে হবে।
৭. কালসিটে
স্বাভাবিকভাবে কেথাও ব্যথা লাগলে তা থেকে কালসিটে হতে পারে। এছাড়া কোনো কারণে ত্বকে ছেকা লাগলে বা পুড়ে গেলেও এমনটা হওয়া সম্ভব। তবে এসব ক্ষেত্রে কালসিটে কয়েক দিনের মধ্যে সেরে যাবে। কিন্তু আপনার এ সমস্যা যদি না সারে তাহলে চিকিৎসকের পরামর্শ নিন।
৮. নখে পরিবর্তন
দেহের নখ থেকে বহু রোগের লক্ষণ নির্ণয় করা যায়। নখ যদি হয় ভাঙা তাহলে কোনো রোগের লক্ষণ প্রকাশিত হয়। আবার নখের রঙের পরিবর্তন কিংবা কোনো অংশ স্বাভাবিক আকার হারানোতেও বড় সমস্যার লক্ষণ প্রকাশিত হতে পারে। তাই নখের যে কোনো পরিবর্তনেই চিকিৎসকের পরামর্শ নিন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে