যে খাবারগুলোই হতে পারে মৃত্যুর কারণ!

eating-appleপানির অপর নাম জীবন। কিন্তু সেটা ঠিক কতখানি পানির বেলায় সত্যি? চিন্তায় পড়ে গেলেন তো? চিন্তায় পড়ারই কথা। বাস্তবে উপকারি আর দৈনন্দিন জীবনে প্রচন্ড প্রয়োজনীয় এমন অনেক কিছুই রয়েছে যেগুলো একটা নির্দিষ্ট মাত্রার পর হয়ে যায় ভয়ংকর। অনেক সময় সেটা কেড়ে নিতে পারে মানুষের জীবনও। আর তাই এসব তথ্য ও বাস্তবতার ওপর ভিত্তি করে পরিচালনা করা হয় একটি গবেষণা আর বের করা হয় সেই মাত্রাটি যার পর খুব প্রয়োজনীয় আর স্বাস্থ্যকর জিনিসটিও হয়ে ওঠে মানুষের শরীরের পক্ষে বিষাক্ত।
১. কফি

ক্লান্ত দিনের শেষে একটুখানি স্বস্তি আর শক্তি পাওয়ার জন্যে কফির বিকল্প কিছু নেই। কিন্তু আপনি কি জানেন যে একটা নির্দিষ্ট মাত্রার পর কফি পান করলে বমিভাব, মাথা ঘোরা, মাথাব্যথসহ হৃদরোগের ঝুঁকি অব্দি বেড়ে যেতে পারে। এক বসায় অতিরিক্ত কফি পান করলে মৃত্যুর মুখেও আপনাকে ঠেলে দিতে পারে এই সামান্য পানীয়টি। বিশেষ করে আপনি যদি পিউর পাউডারড ক্যাফেইন পান করে থাকে। এর এক টেবিল চামচই আপনাকে নিয়ে যেতে পারে নিশ্চিত মৃত্যুর দরজায়। ২০১৪ সালেও এমনভাবে মারা যায় দুই কমবয়সী মানুষ ( বিজনেস ইনসাইডার )।
২. পানি

পানি মানুষের শরীরের জন্যে অত্যন্ত আবশ্যকীয় একটি জিনিস। কিন্তু এই পানির অতিরিক্ত গ্রহণ আপনার শরীরে সমস্যা সৃষ্টি করতে পারে। যাকে কিনা ডাক্তারি ভাষায় বলা হয় হাইপোন্যাট্রেমিয়া। অতিরিক্ত পানি পানের পরে শরীর খারাপ লাগা, বমি হওয়াসহ ছোটখাটো নানারকম শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা দেখা দেয়। তবে ৬ লিটার পানি পান করলে মানুষের মস্তিষ্ক আক্রান্ত হয় এবং মৃত্যু হবারও সম্ভাবনা দেখা দিতে পারে। ২০০৭ সালে এমনই এক অনাকআঙ্ক্ষিত ঘটনায় ৬ লিটার পানি পানের ফলে মারা যান জেনিফার স্ট্রেঞ্জ ( এনবিসি নিউজ )।
৩. আপেল

আপেল এমনিতে খেতে বেশ উপাদেয় আর স্বাস্থ্যকর হলেও এর ভেতরে থাকা বীজ মানুষের শরীরে গিয়ে লিথাল টক্সিন হাইড্রোজেন সায়ানাইডে পরিণত হয়। আর এই বিষাক্ত জিনিসটি মানুষের শরীরে কাজ করে খুব দ্রুত আর এনে দেয় বমিভাব, মাথা ঘুরে যাওয়া, মাথাব্যথা থেকে শুরু করে কিডনির অকার্যকারিতা অব্দি। তবে সবচাইতে ভয়ংকর ব্যাপারটি হচ্ছে এই বিষ মানুষকে এনে দিতে পারে মৃত্যুও। তবে সেটা ২২ টি আপেল খাওয়ার পর ( বিজনেস ইনসাইডার )।
৪. চকোলেট

চকোলেট খেতে ভালোবাসেন অনেকেই। কিন্তু এই চকোলেট বারে থাকে বিষাক্ত থিওব্রোমাইন। থিওব্রোমাইন এমনিতে অন্য ছোটখাটো পশু-পাখিকে মেরে ফেলতে পারলেও আমাদের হজমশক্তির কারণে অতটুকু বিষে আমরা মারা যাইনা।কিন্তু যদি এর পরিমাণ একটু বেশি দাড়ায় এবং মোট ৮৫ টির মতন চকোলেট বার, অর্থ্যাত্, প্রতি কিলোগ্রামে ১,০০০ মিলিগ্রাম থিওব্রোমাইন গ্রহণ করা হয় তাহলে সেখান থেকে মৃত্যু হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার ( এমএসএন )। আর কুকুর বা বিড়ালের ক্ষেত্রে পরিমাণটা এই পরিমাণের পাঁচভাগের একভাগ হলেই যথেষ্ট।
আর তাই দৈনন্দিন জীবনে প্রতিটি খাবার বা পানীয় গ্রহণ করার আগে একটু ভেবে নিন। দেখুন পরিমাণটা অতিরিক্ত হয়ে যাচ্ছে কিনা। সবকিছুরই সীমা থাকে। কথা হয়তো এমনি এমনি পরিচিত হয়নি।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা