বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুখনিদ্রায় যেতে যা করবেন…

6 tip_97989_0লাইফস্টাইল ডেস্ক : প্রযুক্তির অবাধ ব্যবহার, শারীরিক ও মানসিক চাপ, প্রচুর পরিশ্রম মাত্রাতিরিক্ত উদ্বেগ তৈরি করে। যা পর্যাপ্ত ঘুমের অন্তরায়। কম ঘুম আমাদের ত্বক, চুল এবং হরমোনগত সমস্যাসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যা তৈরি করে। তাই আপনার ঘুমের সমস্যা থাকলে, আজই ভালো ঘুমের উপায় খুঁজে বের করুন। পর্যাপ্ত ও ভালো ঘুমের জন্য নিচের টিপসগুলো অনুসরণ করে দেখতে পারেন। আশা করি, আপনার ভালো ঘুম আসবে।

– যাবতীয় ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার বন্ধ রাখুন। আমাদের রাত জাগার মূল কারণ হচ্ছে, গ্যাজেট। ঘুমানো সময় অফিসের বা ব্যক্তিগত কোনো কাজ করবেন না। কম ঘুম আপনার কার্যক্ষমতায় প্রভাব ফেলতে পারে। তাই ঘুমানোর সময় মোবাইল ফোনসহ সব ধরনের গ্যাজেট বিছানা থেকে দূরে রাখুন।

-প্রতিদিন নিয়ম মেনে ঘুমানোর চেষ্টা করুন। যত কাজই থাকুক আদর্শ ঘুমের জন্য নির্দিষ্ট সময়ে ঘুমানো চেষ্টা করুন। আর ঘুম থেকে জেগে ওঠার জন্যও সময় নির্দিষ্ট করে নিন। প্রথম দিকে নিয়ম মেনে ঘুমানো একটু কঠিন হতে পারে, তবে ধীরে ধীরে তা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে।

-ঘুমানোর জন্য কক্ষের পরিবেশ সুন্দর ও শান্ত রাখুন। শয়নকক্ষে আধো আলো, আধো ছায়ার ব্যবস্থা রাখুন এবং ঘুমানোর সময় বাড়তি শব্দ এড়াতে ইয়ার প্লাগ ব্যবহার করতে পারেন।

-আরামদায়ক বিছানা, চাদর, বালিশ ব্যবহার করুন। সাধারণ বিছানার চাদরের চেয়ে ফুল বা বাগানের দৃশ্যের ছাপ সম্বলিত চাদর ব্যবহার করতে পারেন। যখন ঘুমাবেন তখন মনে হবে, আপনি কোনো বাগানে ঘুমাচ্ছেন।

– ঘুমানোর আগে ভৌতিক বা বিভৎস্য কোনো চলচ্চিত্র বা নাটক দেখবেন না। কারণ এসব দৃশ্য আপনার ঘুমে ব্যাঘাত সৃষ্টি করতে পারে।

-শারীরিক ব্যায়াম বন্ধ করবেন না। কারণ নিয়মিত ব্যায়াম ভালো ঘুমে সহায়ক। তবে ঘুমানো আগে কোনো শারীরিক ব্যায়াম করবেন না। ঘুমানোর কমপক্ষে তিন থেকে চার ঘণ্টা আগে ব্যায়াম করুন।