,

ডায়াবেটিস হতে পারে কীভাবে বুঝবেন?

download (5)অগ্ন্যাশয় থেকে নিঃসৃত একটি হরমোন ইনসুলিন। এটি আমাদের বিপাকক্রিয়ার জন্য জরুরি। ইনসুলিনের প্রধান কাজ হলো রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখা। ইনসুলিনের অভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এতে ডায়াবেটিস দেখা দেয়। ডায়াবেটিসকে বলা হয় ‘নীরব ঘাতক’। এটি শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

ডায়াবেটিস হলে কখনো কখনো লক্ষণ প্রকাশ পায়, আবার কখনো কখনো কোনো লক্ষণ ছাড়াই ডায়াবেটিস বৃদ্ধি পায়। কিছু লক্ষণ রয়েছে যেগুলো দেখলে বোঝা যায় ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এসব লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের সঙ্গে আলোচনা করা উচিত। ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে ডায়াবেটিসের সাধারণ লক্ষণগুলোর কথা জানানো হয়েছে।

১. পানির পিপাসা বেড়ে যাওয়া বা মুখ শুষ্ক থাকা।

২. বেশি পরিমাণে ও বারবার প্রস্রাব হওয়া।

৩. ক্ষুধা বেড়ে যাওয়া।

৪. অস্বাভাবিকভাবে ওজন কমে যাওয়া। এমনকি বেশি খাওয়ার পরও।

৫. অবসন্নতা, ক্লান্তি এবং দুর্বল বোধ করা।

৬. কোথাও কেটে গেলে নিরাময় হতে দেরি হওয়া।

৭. চোখে ঝাপসা দেখা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডা. আবু সাঈদ শিমুল বলেন, তবে কোনো লক্ষণ না থাকলেও যাদের বয়স চল্লিশের বেশি, যাদের পরিবারে কারো ডায়াবেটিস আছে, যাদের ওজন বেশি, যারা হৃদরোগে আক্রান্ত তাদের নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করানো উচিত।

এ জাতীয় আরও খবর

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন