,

এই ৮টি কৌশলে নিমিষেই শীত দূর করুন

teaশীতে বাঙালীর বড় কষ্ট। কিছুতেই কাঁপুনি থামে না যেন। শরীরে একের পর এক সোয়েটার চাপিয়েও শীত কমে না। কী বিরক্তিকর ব্যাপার বলুন তো! না, এই চিন্তা আর নয়। জেনে নিন শরীরকে নিমিষেই গরম করে তোলার কিছু ছোট ছোট ট্রিক্স।
১) মেডিটেশন

মেডিটেশনের একটা বড় অংশ হলো নিঃশ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ। একটি গবেষণায় দেখা যায়, “ভাস ব্রিদিং” পদ্ধতিতে শরীরের তাপমাত্রা বাড়ানো সম্ভব হয়। এক্ষেত্রে এমনভাবে নিঃশ্বাস-প্রশ্বাস নিতে হয় যাতে পেটের আকৃতি হয় একটা ভাস বা ফুলদানির মতো। এছাড়াও যোগব্যায়ামের উজ্জয়ি প্রাণায়াম এক্ষেত্রে কাজে আসতে পারে।
২) গরম কাপড় পরুন বুদ্ধি করে

একটা মোটা সোয়েটার পরার চাইতে একাধিক পাতলা সোয়েটার পরা ভালো। কারণে এতে কাপড়ের মাঝে বাতাস আটকে থেকে গরম হয়ে উঠবে। প্রথমে একটা টাইট ফিটিং কাপড় পড়ুন ভেতরে। এটা মূলত সিনথেটিক ব্লেন্ড কাপড় হলে ভালো হয়। এর ওপরে পরুন একটা ফুলহাতা শার্ট, কার্ডিগান অথবা ভেস্ট। এর ওপরে পরে নিন আপনার শীতের কোট বা জ্যাকেট। আরও কিছু পড়তে চাইলে জ্যাকেটের নিচে পরে নিন একটা উলের সোয়েটার। উল তাপ আটকে রাখতে খুব ভালো কাজ করে।
৩) বিছানা পাতার সময়েও ভাবুন

আরাম করে ঘুমাতে হলে কয়েকটা কম্বল ব্যবহার করতে পারেন। বিছানার ওপরে পেতে নিন ফ্ল্যানেলের বেড শিট বা চাদর। এর ওপরে পেতে নিন একটি লেপ বা কমফোর্টার। এর ওপরে আপনি শুয়ে পড়ুন আর নিজের গায়ে টেনে নিন একাধিক কম্বল। এতে শীত চলে যাবে। আর বিছানাটাকে দেয়াল থেকে একটু দূরে টেনে রাখুন শীতের দিনে।
৪) ফ্যাটি খাবার খান

ভীষণ ঠাণ্ডা পড়েছে অথচ বাসা থেকে বের হতেই হবে। এমন সময়ে আপনার শরীরের ভেতরে থাকা চুল্লিটা গরম রাখতে খান ফ্যাট। কারণ এটা ধীরে ধীরে হজম হয়ে অনেকটা সময় আপনাকে গরম রাখবে। এক মগ হট চকলেটে কিছুটা বাটার দিয়ে পান করে ফেলুন, দারুণ কাজ করবে।
৫) কৌশলে বাঁধুন মাফলার বা স্কার্ফ

স্কার্ফ বা মাফলার গলায় পেঁচালেই যথেষ্ট নয়। তাতে একটি গিঁট দিয়ে দিলে আপনার গলা ও ঘাড় শীতের থেকে বেশি নিরাপত্তা পাবে। এখানে দেখে নিন ভালো করে মাফলার বাঁধার একটি টিউটোরিয়াল।
৬) আনন্দের স্মৃতি ভাবুন

এক গবেষণায় দেখা যায় নস্টালজিয়া বা অতীতের সুখস্মৃতি ভাবাটা আসলেও আমাদেরকে উষ্ণতার অনুভূতি দেয়। বেশি শীত সহ্য করতে না পারলে আনন্দের কোন স্মৃতি মনে করুন, কিছুটা সময়ের জন্য আরাম পাবেন।
৭) গরম পানীয় পান করুন

গরম চা, কফি, হট চকলেট, স্যুপ আপনাকে উষ্ণ রাখতে পারে কিছুটা সময়ের জন্য। এগুলো আপনার শরীরের তাপমাত্রা বাড়ায় না তবে শীত কিছু সময়ের জন্য দূর করে। আর গরম পানীয় পান করার সময়ে আপনার মনটাও ভালো হয়ে যায়।
৮) আদা খান

আদা একটি স্টিমুলেটিং মশলা। অর্থাৎ এটা আমাদের রক্ত চলাচল বাড়ায়। ভেতর থেকে আমাদেরকে গরম করে দিতে পারে আদা। আদা দিয়ে তৈরি খাবার খেতে পারেন বা শুধু কয়েক স্লাইস আদা চিবিয়ে খেতে পারেন শীত দূর করার জন্য।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে