মেয়েদের পা সুন্দর করার উপায়

fileআজকাল পোষাক মানেই শর্ট স্কার্ট, শর্টস, হটপ্যান্ট, মিনিফ্রক ইত্যাদি নানান রকম। তবে পরছেন যারা তাদের অনেকেই একবার পায়ের দিকে তাকিয়ে দেখে না কি হাল পায়ের। দেখা যায় পা রক্ষ, ফাটা, পায়ের ত্বক খসখসে, কালো কালো ছোপ ইত্যাদি নানান সমস্যা।

কাউকে জিঞ্জাসা করলেই বলতে শুরু করে অনেক করেছি কিছুই হয়নি। এটা লাগাই ওটা মাখি, এই খাই তবুও হয়না। পার্লারে যাই নিয়মিত তাতেও এই দশা।
তাই জানাবো সুন্দর পোষাকের সাথে সুন্দর পায়ের যত্ন কিভাবে নেবেন –
পায়ের উপর ভর দিয়ে শরীর দাঁড়িয়ে থাকে তাই তার যত্ন তো বিশেষ হওয়া উচিৎ কি বলেন ?
গোসলের আগে
গোসলের আগে পায়ে তেল ম্যাসাজ করুন। ত্বক নরম থাকবে। যে কোন ভেজিটেবল ওয়েল ব্যবহার করতে পারেন।
ম্যাসাজের আগে তেল অল্প গরম করে নিন।
গোসলের আগে লেমন যুক্ত ক্রিম ম্যাসাজ করুন। ত্বক নরম হবে। ত্বকের কালো ভাব দূর হবে। সাবান ব্যবহার করবেন না।
গোসলের সময়
ঘরোয়া উপায়ে বেসনের সঙ্গে অল্প দুধ বা দই, হলুদ মিশিয়ে পেস্ট তৈরী করুন। পায়ের উপর ২০ মিনিট এই পেস্ট লাগিয়ে রাখুন। ভেজা হাত দিয়ে আস্তে আস্তে মিশ্রনটি ঘষুন এর পর ধুয়ে ফেলুন।
পায়ের রুক্ষ ভাব কমাতে ৫০মিলি গোলাপ জলের সঙ্গে ১চামচ গ্লিসারিন মিশিয়ে পায়ে লাগান। আধ ঘন্টা পর জল দিয়ে ধুয়ে ফেলুন।
গোসলের পর
ভিজে গায়ে বডি লোশান বা ক্রীম লাগান। অলিভ অয়েল দিয়ে পায়ের পাতায় মালিশ করুন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা