,

সেক্সে আগ্রহী বেশি আইরিশ শিশুরা

লাইফস্টাইল ডেস্ক : আইরিশ শিশুরা যৌন সম্পর্কের দিকে ঝুঁকছে বেশি। সম্প্রতি তাদের মধ্যে এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তবে তাদের মধ্যে মিষ্টির প্রতি আগ্রহ কম দেখা গেছে।

iris_97654সম্প্রতি আয়ারল্যান্ডের ১৭ বছর বয়সী ১৩ হাজার ৫০০ শিশুর ওপর গবেষণা চালানোর পর এই চিত্র ফুটে উঠেছে। জরিপে দেখা যায়, শিশুদের মধ্যে যৌনতার প্রবণতা বাড়লেও ধূমপান এবং মদপানের হার কমেছে কিন্তু উল্লেখযোগ্য হারে।

সম্প্রতি প্রকাশিত ২০১৪ সালের গবেষণায় শিশুদের মধ্যে ধূমপান এবং মদপানের প্রবণতা কমে যাওয়ার এই বিষয়টি ধরা পড়ে। এর আগে ২০১০ সালে আইরিশ স্বাস্থ্য উন্নয়ন গবেষণা কেন্দ্রের গবেষণায় শিশুদের মধ্যে ধূমপান, অ্যালকোহল, গাঁজা নেয়ার প্রবণতা ছিল ২৮ ভাগ। কিন্তু ২০১৪ সালে পরিচালিত জরিপে এই হার কমে দাঁড়িয়েছে ১৬ শতাংশে।

জরিপে, ১৫ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মধ্যে যৌন সম্পর্কে জড়ানোর বিষয়টি জিজ্ঞাসা করা হলে তাদের মধ্যে ২৭ শতাংশ স্বীকার করেছে যে তারা যৌন সম্পর্কে জড়িয়েছে। এদের মধ্যে ৩১ শতাংশ ছেলে এবং ২১ শতাংশ মেয়ে।

যৌন সম্পর্কে জড়ানো এক তৃতীয়াংশ শিশু জানিয়েছেন যে, তারা যৌন সম্পর্কের সময় গর্ভনিরোধক পিল গ্রহণ করেছে এবং তিন চতুর্থাংশ কনডম ব্যবহার করেছে বলে মতামত দিয়েছে।

জরিপে বলা হয়, ২০১০ সালের তুলনায় আইরিশ শিশুদের ফল ও সবজি গ্রহণের পরিমাণ বেড়েছে, মিষ্টি এবং কোমল পানীয় গ্রহণের পরিমাণ কমেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে