,

বিয়ার গ্রিলসের সঙ্গে টাইটানিকের সেই দৃশ্যে কেট

ডেস্ক রিপোর্ট : টাইটনিক সিনেমার সেই বিখ্যাত দৃশ্য সকলেরই মনে থাকার কথা। যেখানে নায়িকা কেট উইন্সলেট আর নায়ক ডি ক্যাপ্রিও জাহাজের সামনে দাঁড়িয়ে দুই হাত তুলে উড়বার ভঙ্গি করেছিলেন।
এবার ৩৯বছর বয়সী কেটকে আবারও সেই দৃশ্যে দেখলেন ভক্তরা। যদিও এবার ক্যাপ্রিওর বদলে নায়কের ভূমিকায় ছিলেন ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ খ্যাত বিয়ার গ্রিলস।

big
ডিসকভারি চ্যানেলের জনপ্রিয় শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ খ্যাত বেয়ার গ্রিলসের নতুন শো ‘রানিং ওয়াইল্ড উইথ বেয়ার গেলস’ এর সোমবারের পর্বে এমনটাই দেখা গেছে। টাইটানিক সিনেমার সেই উড়ার দৃশ্য পুনরাবৃত্তি করছেন কেট।
অনুষ্ঠানের এক পর্যায়ে কেটকে দড়ি দিয়ে পাহাড় বেয়ে নেমে আসতে হত। সে সময় কেটকে দুই হাত প্রসারিত করতে অনুরোধ করে বেয়ার। প্রথমে কেট ভয় পান এমনটি করতে। কিন্তু বেয়ারের দেয়া সাহসে শেষ পর্যন্ত বাতাসে দুই হাত মেলে ধরেন কেট। এবং সেভাবেই নিরাপদে মাটিতে নেমে আসেন।
কেট জানান এটা তার জীবনের সেরা অনুভূতি গুলোর মধ্যে একটি ছিল। জীবনে এমন একটা রোমাঞ্চকর সময় দেয়ার জন্য বিয়ারের কাছে তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে