,

যৌন আগ্রহ কমিয়ে দেয় যেসব খাবার

sexless-foodস্বাস্থ্য ডেস্ক : শারীরিক সম্পর্কের উদ্দীপনা বাড়িয়ে দেয় এমন অনেক খাবারের নাম হয়তো অনেকেই শুনেছেন। তবে এমন কিছু খাবার রয়েছে যা খেলে আপনার যৌন আগ্রহ কমে যায়। তাহলে চলুন পাঠক জেনে নেই যৌন আগ্রহকে কমিয়ে দেয়া কিছু খাদ্যের নাম।
১. টিনজাত খাদ্য
বেশির ভাগ টিনজাত খাদ্যে বেশি পরিমাণ সোডিয়াম ও সামান্য পরিমাণ পটাশিয়াম থাকে। টিনজাত খাদ্য মানবদেহের বিভিন্ন অঙ্গে রক্তের স্বাভাবিক গতিতে বাধার সৃষ্টি করে।
২. অ্যালকোহল
এক গ্লাস মদ যৌন আগ্রহ বাড়িয়ে দিতে পারে কিন্তু অনেক বেশি অ্যালকোহল সেবনে এর উল্টোটা ঘটে। এটা পুরুষের সন্তান জন্মদানের ক্ষমতা কমিয়ে দেয়। তাই এ অভ্যাস থেকে যত বেশি বেরিয়ে আসা উচিত বলে মনে করেন পুষ্টি বিশেষজ্ঞরা।
৩. পনির
গরুর দুধ থেকে তৈরি পনির এখন সুপার মার্কেটে খুবই সহজলভ্য। পনির ছাড়া অনেকের নাশতাই যেন জমে না। পনিরকে হরমোন ও অ্যান্টিবডি তৈরির কৃত্রিম উৎসও মনে করা হয়। তবে বেশি মাত্রায় পনির খেলে শরীরে এস্ট্রোজেন-জাতীয় পদার্থের নিঃসরণ হয়, যা মানুষের যৌন আকর্ষণ কমিয়ে দেয়। এমনকি এর প্রভাবে যৌনশক্তি লোপ পেতেও পারে।
৪. কফি
অতিরিক্ত কফি পান মূত্রথলির ক্ষতি করে। কফি যৌন ও থাইরয়েড হরমোন ভারসাম্যহীনতা তৈরি করে।
৫. সয়া
সয়াবিন থেকে তৈরি বেশিরভাগ পণ্যই সাইটোয়েস্ট্রোজেন নামে একটি রাসায়নিক পদার্থ থাকে। এটি পুরুষ ও নারীর দেহে হরমোনের ভারসাম্যে বিরূপ প্রভাব ফেলে। একটি গবেষণায় দেখা গেছে, বিশ্বব্যাপী যারা সয়া পণ্য ভোগ করে তাদের মধ্যে যৌন আগ্রহ কম।
৬. পুদিনা পাতা
সুগন্ধির জন্য পুদিনা পাতা অনেক বেশি জনপ্রিয় কিন্তু যৌন জীবনের জন্য এটি মোটেও ভালো নয়। এটি শরীরে যৌন উদ্দীপনা সৃষ্টিকারী হরমোন টেসটোসটের মাত্রা কমিয়ে দেয় যা শরীরকে ঠাণ্ডা করে দেয় এবং যৌন আগ্রহ কমিয়ে দেয়। তাই সুগন্ধির জন্য পুদিনা বাদ দিয়ে আদা খাওয়ার অভ্যাস করা যেতে পারে। আদা অনেক ভালো।
৭. যষ্টিমধু
যষ্টিমধু দিয়ে তৈরি চা খেতে অনেকেই অভ্যস্ত। যষ্টিমধু শরীরে করটিসলের মাত্রা কমিয়ে দেয়। এর ফলে শরীরে টেসটোসটের মাত্রা কমে যায়। ফলে মানুষের যৌন আচরণে এটি নেতিবাচক প্রভাব ফেলে। তাই যষ্টিমধুর চায়ের পরিবর্তে সবুজ চা খাওয়া যেতে পারে।
৮. কর্ন ফ্ল্যাক্স
কর্ন ফ্ল্যাক্সে ব্যবহৃত চিনি রক্তে নেতিবাচক প্রভাব ফেলে। যা টেসটোসটের মাত্রা কমিয়ে দেয়। টেসটোসটের মাত্রা কমে গেলেই মানুষের যৌন আগ্রহ কমে যায়।
৯. কৃত্রিম চিনি
কৃত্রিম চিনি শরীরে সেরোটোনিনের মাত্রা কমিয়ে দেয়। মানুষের সুখ অনুভব, কিংবা তাদের মানসিক অবস্থা এই সেরোটোনিনের উপর নির্ভরশীল। সেরোটোনিনের অভাবের কারণে মানুষের মাথা ব্যাথা করে, তারা হতাশা ও বিরক্তিতে ভোগে। যা যৌন আগ্রহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে ডোপামিন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ