সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতকে দেখিয়ে দিতে চান আজমল

​ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে দল হারলেও বল হাতে ভালোই করেছিলেন সাঈদ আজমল। ৪ ওভার বল করে ১৮ রানের বিনিময়ে নিয়েছিলেন একটি উইকেট। কিন্তু মনটা খুঁত খুঁত করেই যাচ্ছে এই পাকিস্তানি অফ স্পিনারের। চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে হারটা কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। জ্বালা জুড়ানোর উপায় একটাই। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে খেলতে হবে আরও একটা ম্যাচ। প্রতিশোধ নেওয়ার সেই সুযোগটা আজমল পেতে চান এই আসরেই।



এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব শুরুই হয়েছিল ভারত-পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে। তবে সচরাচর যে রকম উত্তেজনা ছড়ায়, তার কিছুই টের পাওয়া যায়নি সেই ম্যাচে। প্রায় একতরফাভাবেই ৭ উইকেটের জয় পেয়েছিল ভারত। শুরুর মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচেও মুখোমুখি হয়ে যেতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। অন্তত কাগজে-কলমে হলেও সেই সম্ভাবনা আছে ষোল আনাই। ভারত তো ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে সেমিফাইনাল। আজমলের দৃষ্টিও এখন পরবর্তী দুইটি ম্যাচ জিতে শেষ চার নিশ্চিত করা। এই মুহূর্তে সেটা নিয়ে ভাবলেও আরেকবার ভারতীয় ব্যাটসম্যানদের মুখোমুখি হওয়ার জন্যই যে ব্যাকুল হয়ে আছেন, সেটাও স্বীকার করে নিয়েছেন আজমল, ‘সেমিফাইনালে যাওয়ার জন্য গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচই আমাদের জিততে হবে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ এই ম্যাচ দুটির দিকেই আমি মনোযোগ দিচ্ছি। তবে হ্যাঁ, এই আসরেই ভারতীয় ব্যাটসম্যানদের বিপক্ষে আরেকবার বোলিং করার সুযোগ পেলে আমার ভালোই লাগবে।’

আগে থেকেই পাকিস্তানের বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র আজমল। বাংলাদেশের স্পিনবান্ধব উইকেটে তাঁর গুরুত্বটা বেড়ে গেছে আরও কয়েক গুণ। প্রত্যাশার চাপে নুয়ে না পড়ে সেটা বরং উপভোগই করছেন ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ এই বোলার, ‘টি-টোয়েন্টিতে বোলিং করাটাই একটা বড় চ্যালেঞ্জ। ভারতের বিপক্ষে সেটা আরও বেশি চ্যালেঞ্জিং। কারণ, পাকিস্তান-ভারত ম্যাচে চাপ আর প্রত্যাশা থাকে অনেক বেশি। এখন আমি দলে আমার ভূমিকাটার সঙ্গে মানিয়ে নিয়েছি। আমি চাপের মধ্যে খেলতেই পছন্দ করি। কারণ আমার ওপরে সতীর্থরা অনেক ভরসা করে।’

সেমিফাইনাল নিশ্চিত করার লড়াইয়ে পাকিস্তানকে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। পিটিআই

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা