,

সুখী দম্পতিরা যে ১০ ভুল করেন না

news-image

লাইফস্টাইল ডেস্ক : দাম্পত্য জীবনে সুখে থাকাটা বেশ জরুরি। তবে সুখের আশায় বসে থাকলে কখনোই সুখ আসে না। সুখে থাকার জন্য নিজেদেরই চেষ্টা করতে হয়। সুখে থাকার জন্য কিছু কাজ সুখী দম্পতিরা সব সময়ই করে থাকেন। আবার কিছু কাজ আছে যা তাঁরা ভুলেও করেন না। আর এ কারণেই তাঁরা অন্যদের থেকে বেশি সুখী হন। কো কাজগুলো সুখী দম্পতিরা করেন না তার একটি তালিকা প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম হাফিংটন পোস্ট। আপনি চাইলে এই তালিকাটি মিলিয়ে নিতে পারেন।

সুখী দম্পতিরা কখনোই নিজেদের সম্পর্কের সমস্যার কথা পরিবার অথবা বন্ধুদের বলবেন না। কারণ তাঁদের একটা মন্তব্যে দুজনের সম্পর্কের আরো অবনতি ঘটতে পারে। তাঁরা নিজেরাই নিজেদের সমস্যা সামলে নেন।
সুখী দম্পতিরা অন্যের সঙ্গে নিজেদের তুলনা করেন না। যখনই একজন অন্যজনকে দেখে তুলনা শুরু করে দেবেন, তখনই সম্পর্কে সমস্যা সৃষ্টি হবে।  
যেকোনো সমস্যায় সুখী দম্পতিরা একে অন্যের অনুভূতিকে প্রাধান্য দেন। কখনোই তাঁরা অন্যজনের কাঁধে দোষ চাপিয়ে দেন না।
সুখী দম্পতিরা হালকা বিষয়কে কখনোই গভীরভাবে নেন না। যখনই একে অন্যের হালকা কথাকে বেশি গুরুত্ব দিয়ে দেবেন, তখনই ঝগড়ার সূত্রপাত হবে।
সুখী দম্পতিরা ঝগড়ার সময় কখনোই একে অন্যের সমালোচনা করেন না। এ কারণেই তাদের সম্পর্ক এতটা মজবুত হয়।
টাকার কারণে সুখী দম্পতিরা একে অন্যকে দোষারোপ করেন না। হয়তো অর্থনৈতিকভাবে অনেক সমস্যারই সম্মুখীন তাঁদের হতে হয় কিন্তু সম্পর্কের ওপর এর কোনো প্রভাব পড়ে না। 
সুখী দম্পতিরা সব সময় নিজেদের অনুভূতিকে প্রাধান্য দেন। কখনোই তাঁরা সঙ্গীর মনে কষ্ট দিয়ে কোনো কাজ করেন না।
কথা লুকিয়ে রাখা সুখী দম্পতিদের স্বভাব না। তাঁরা আনন্দ হোক বা সমস্যা হোক সব ধরনের কথাই একে অন্যকে নির্দ্বিধায় বলে দেন।
সুখী দম্পতিরা একে অন্যকে কাজে উৎসাহ দেন। কখনোই একজনের উন্নতিতে অন্যজন ঈর্ষান্বিত হন না।
একজনের দুর্বলতা আরেকজন প্রকাশ করবে না, এটাই সুখী দম্পতির বৈশিষ্ট্য।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে