সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় বোর্ডের অন্তর্বর্তী প্রধান গাভাস্কার

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির পদ ছাড়তেই হলো এন শ্রীনিবাসনকে। তাঁকে সরিয়ে সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার বোর্ডের অন্তর্বর্তী প্রধান হিসেবে নিয়োগ পেলেন। বিষয়টি অনুমোদন করেছেন দেশটির সুপ্রিম কোর্ট।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মাসে শুরু হতে চলা আইপিএল আসর শেষ হওয়া পর্যন্ত বোর্ডের অন্তর্বর্তী প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে গাভাস্কারকে আজ অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্ট। আইপিএল শেষ হওয়ার পর বোর্ডের যেকোনো সহসভাপতি দায়িত্ব নিতে পারবেন।

আদালত আদেশে বলেছেন, বোর্ডের চুক্তিবদ্ধ একজন ধারাভাষ্যকার হলেও আইপিএলের আসন্ন আসরে ধারাভাষ্য দিতে পারবেন না গাভাস্কার। তবে এ জন্য ক্ষতিপূরণ পাবেন তিনি।

আদালতের আদেশে বলা হয়, কেবল আইপিএল-সংক্রান্ত বিষয়গুলোই দেখভাল করবেন গাভাস্কার। আর আইপিএলের বাইরে যাবতীয় বিষয় দেখবেন বোর্ডের সহসভাপতি শিব লাল যাদব।

গত মঙ্গলবার এক আদেশে সুপ্রিম কোর্ট বলেছিলেন, আইপিএল ফিক্সিংয়ের তদন্তের স্বার্থে বিসিসিআইয়ের সভাপতির পদ ছেড়ে দিতে শ্রীনিবাসনকে। যেহেতু শ্রীনিবাসনের দল চেন্নাই সুপার কিংস এবং তাঁর জামাতা মায়াপ্পন আছেন অভিযুক্তের তালিকায়। এ অবস্থায় শ্রীনিবাসনের বিকল্প অন্তর্বর্তী সভাপতি হিসেবে গতকাল সুনীল গাভাস্কারের নাম প্রস্তাব করে বোর্ড। আজ সেই প্রস্তাবটা অনুমোদন করলেন সুপ্রিম কোর্ট। শ্রীনিবাসন গতকালই জানিয়ে রেখেছিলেন, বোর্ড সভাপতি হতে কোনো আপত্তি নেই তাঁর।

আজ বাংলাদেশের বিপক্ষে ম্যাচের ঠিক আগে ভারতীয় ক্রিকেট বোর্ডে আরেক দফা টালমাটাল হলো। এর প্রভাব ধোনিদের খেলায় পড়ে কিনা, সেটাই দেখার।

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা