বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালিত

dsc05397সরাইলের দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৪৩ তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষ্যে গত বুধবার সারা দেশের ন্যায় সকাল ১১টায় লাখো কন্ঠের সাথে তাল মিলিয়ে তারা গেয়েছে জাতীয় সঙ্গীত। দিন ব্যাপি চলেছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে ২৭ টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগীতা। বাহারী রং ও ঢং-এ যেমন খুশি তেমন সাজে মাতিয়ে তুলেছিল বিদ্যালয়ের কঁচি শিক্ষার্থীরা। সকাল থেকে বিকাল পর্যন্ত চলে ক্রীড়া। বিকেলে বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি শামীমুল হকের সভাপতিত্বে  পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান হাজী রফিকুল ইসলাম খোকন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য মোঃ শরীফ উদ্দিন ফানু, বিজয়নগর প্রেস ক্লাবের সভাপতি আমীরজাদা চৌধূরী, সরাইল প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মাহবুব খান বাবুল, ব্যবস্থাপনা পরিষদের সদস্য মো: আনোয়ার হোসেন, শ্রী কৃত্তিবাস, মো: আবদুল কাদের চৌধূরী, মো: সাজু মিয়া, মোছাঃ জোস্না বেগম ও পিটিএ কমিটির সভাপতি মো: মজিবুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে বিজয়ীদের সাথে বিশেষ ভাবে পুরস্কৃত করা হয়েছে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, কার্যকরী পরিষদের সকল সদস্য, শিক্ষক শিক্ষিকা ও পিটিএ সদস্যদেরকে।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা